চ্যাপেরোন নীতি স্থায়ী করছে ওয়ান্ডারল্যান্ড

Entrance to the Leviathan roller coaster with a blue dragon sign and people nearby.
কানাডার ওয়ান্ডারল্যান্ড আসন্ন ২০২৬ মৌসুম থেকে কিশোর অতিথিদের জন্য চ্যাপেরোন অভিভাবকসদৃশ তত্ত্বাবধায়ক নীতিকে স্থায়ী রূপ দিচ্ছে

কানাডার জনপ্রিয় বিনোদন পার্ক কানাডার ওয়ান্ডারল্যান্ড আসন্ন ২০২৬ মৌসুম থেকে কিশোর অতিথিদের জন্য চ্যাপেরোন (অভিভাবকসদৃশ তত্ত্বাবধায়ক) নীতিকে স্থায়ী রূপ দিচ্ছে। মঙ্গলবার পার্ক কর্তৃপক্ষ জানায়, গত বছরের পরীক্ষামূলক প্রয়োগের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিদিন বিকাল ৪টার পর ১৫ বছর বা তার কম বয়সী কোনো অতিথি একা পার্কে প্রবেশ করতে পারবে না কিংবা সেখানে অবস্থান করতে পারবে না। তাদের সঙ্গে অবশ্যই ২১ বছর বা তার বেশি বয়সী একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক থাকতে হবে। এছাড়া একজন চ্যাপেরোন সর্বোচ্চ ১০ জন কিশোর অতিথির তত্ত্বাবধান করতে পারবেন এর বেশি নয়।

- Advertisement -

পার্ক কর্তৃপক্ষের ভাষ্য, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দর্শনার্থীদের জন্য আরও নিরাপদ, নিয়ন্ত্রিত এবং পারিবারিক-বান্ধব পরিবেশ নিশ্চিত করা। বিবৃতিতে বলা হয়, “আমরা চাই আমাদের প্রতিটি অতিথি নিরাপদ ও আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করুক। এই নীতি সেই লক্ষ্য অর্জনেরই অংশ।”

উল্লেখ্য, কানাডার ওয়ান্ডারল্যান্ডের পাশাপাশি কানাডার অন্যান্য বিনোদন কেন্দ্রও একই ধরনের উদ্যোগ নিচ্ছে। ভনের একটি থিম পার্ক গত বছরের সেপ্টেম্বরেই অনুরূপ নিয়ম চালু করেছিল। মূলত কিশোরদের অবাধ্য আচরণ, বিশৃঙ্খলা এবং অনুপযুক্ত কার্যকলাপের ঘটনা বাড়তে থাকায় এই ধরনের নীতির প্রয়োজনীয়তা দেখা দেয়।

বিশেষ করে জনপ্রিয় ‘হ্যালোউইন হান্ট’ আয়োজনের সময় এই নিয়ম আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। ওই ইভেন্ট চলাকালে সন্ধ্যা ৬টার পর ১৫ বছর বা তার কম বয়সী কোনো অতিথি চ্যাপেরোন ছাড়া পার্কে থাকতে পারবে না। পার্ক কর্তৃপক্ষ আরও জানায়, বছরের পর বছর ধরে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক ও বিনোদন ভেন্যুতে কিশোরদের অসংযত আচরণের ঘটনা বেড়েছে। সেই প্রেক্ষাপটেই শিল্পখাতে প্রচলিত উত্তম চর্চা অনুসরণ করে তারা এই নীতিকে স্থায়ী করছে।

এই সিদ্ধান্ত একদিকে যেমন পারিবারিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাকেও আরও জোরদার করবে। তবে কিছু দর্শনার্থীর মতে, এতে কিশোরদের স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ কিছুটা সীমিত হতে পারে। নতুন এই চ্যাপেরোন নীতি ভবিষ্যতে অন্যান্য পার্কগুলোর জন্যও একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

Read More

Recent