
ইউক্রেনের বিধ্বস্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহকর্মীদের কাছ থেকে সহায়তা আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার ফেডারেল স্বাসস্থ্যমন্ত্রী জঁ-আইভস ডাকলস। রাশিয়ার আক্রমণের মধ্যে ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স আক্রমণের শিকার হয়।
বৃহস্পতিবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ড. ভিক্টর লিয়াশকোকে লেখা চিঠিতে ডাকলস বলেন, আগ্রাসনের যে প্রভাব ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য অবকাঠামো ও মেডিকেল সরঞ্জামের প্রবেশের ওপর পড়ছে তাতে কানাডিয়ানরাই কেবল নন, বিশ্বের প্রত্যেকেই মারাত্মক আহত হয়েছেন। বার্লিনে জে৭ভুক্ত স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক এবং পরের সপ্তাহে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ইউক্রেন কানাডার সমর্থন পাবে। ভবিষ্যতে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা যায় কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করবো আমরা।
চিঠির অনুলিপি জি৭ভুক্ত স্বাস্থ্যমন্ত্রীদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. তেদ্রস গেব্রেয়েসাস এবং জাতিসংঘের আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার কাছেও পাঠানো হয়েছে।
সপ্তাহের গোড়ার দিকে ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রাশিয়ার আক্রমণ তদন্তের দাবি জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রমণ শুরু হওয়ার পর ২০০ এর বেশি আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির ইউরোপিয়ান রিজিয়নাল ডিরেক্টর হান্স ক্লুগ সাম্প্র্রতিক ইউক্রেন সফরে বলেন, ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রে যা ঘটেছে তাতে একজন চিকিৎসক হিসেবে আমি খুবই মর্হাহত। স্বাস্থ্যসেবাকে কখনই আক্রমণের লক্ষ্যে পরিণত করা উচিত নয়।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রীকে ডাকলস বলেন, ইউক্রেনের স্বাস্থ্যসেবা প্রদানকারী জনবল, মেডিকেল ত্রাণ ও স্বাস্থ্য অবকাঠামোয় জোর দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবে কো-স্পন্সর হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন কানাডার স্বাস্থ্যমন্ত্রী।
ইউক্রেনে কানাডা এরইমধ্যে স্বাস্থ্যসেবা ও সহায়তা প্রদান করেছে কানাডা। একে আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেন ডাকলস। তাদেরকে সাহায্য সহায়তা প্রদান আমাদের অব্যাহত রাখতে হবে।
এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য লিয়াশকোকে বৈঠকে বসার আহবান জানিয়েছেন ডাকলস।
