‘কানাডিয়ানরা অনিরাপদ হলে গণতন্ত্র হুমকিতে পড়বে’

জাস্টিন ট্রুডো বলেন আগ্রাসী বিক্ষোভকারীদের রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি বাড়তে থাকায় সব সরকারকে ধরতে হবে ইস্যু দিয়ে

বর্ণবাদি আচরণ ও হুমকির মাধ্যমে গণতন্ত্রে অংশ নেওয়া কানাডিয়ানদের সুরক্ষাকে কোনো মতেই বিপন্ন হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রিটিশ কলাম্বিয়ায় লিবারেলদের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে মঙ্গলবার এ কথা বলেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, আগ্রাসী বিক্ষোভকারীদের রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি বাড়তে থাকায় সব সরকারকে ধরতে হবে ইস্যু দিয়ে।

- Advertisement -

কেন ব্রিটিশ কলাম্বিয়ার সারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি অংশ নিয়েছেন সে ব্যাখ্যা দেননি জাস্টিন ট্রুডো। তবে অবাধ্য প্রতিবাদের কারণে দশ মাসেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রুডো তার পরিকল্পনা বদলালেন।

সারের ওই অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় চার ডজন বিক্ষোভাকারীকে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে বাজে মন্তব্য করতে দেখা যায়। অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন এশীয়। একজন বিক্ষোভকারীকে ‘ট্রেজন’ এবং ‘ট্রডো’ লেখা দুটি স্টিক বহন করতে দেখা যায়।

বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টি ইসরায়েবিরোধী একজন আগ্রাসী বিক্ষোভকারীর সামনে পড়ে সংবাদ সম্মেলন ত্যাগ করতে হয়। দুই সপ্তাহ আগে এনডিপি নেতা জাগমিত সিং বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন।

- Advertisement -

Read More

Recent