রজার্সের নেটওয়ার্ক বিপর্যয়

মানুষ যে কতটা প্রযুক্তি নির্ভর তা বুঝা গেলো রজার্সের নেটওয়ার্ক ডাইন থাকার কারনে। অনেক সুপার মার্কেট গুলিতে আজ ক্যাশে পেমেন্ট করতে হয়েছে কারন তাদের ক্যাশ রেজিস্ট্রারের সিস্টেমটা ছিল রজার্সের নিটওয়ার্ক নির্ভর। ক্রেডিন কার্ড, মাস্টার্স কাজ, সব বিফলে গেলো! পুরো সিস্টেমটাই হঠাত করে ভোজবাজির মত ম্যানুয়াল সিস্টেমে ফিরে গেলো!
ড্রাইভিং রোড টেস্টে যারা পাস করে হলুদ ফর্ম নিয়ে খুশি মনে কেন্দ্রে গিয়েছিল তাদেরকে বলা হলো “আজ আমাদের সিস্টেম ডাইন, ‘তোমরা আগামীকাল যোগাযোগ করো।আমরা এর জন্য দুঃখিত। ‘
অনেকের মোবাইল কাজ করেনি কারন তা রজার্সের কানেকশন।
রজার্সের নিটওয়ার্ক নির্ভর অনেক অফিসের কাজ কর্ম বন্ধ হয়ে গিয়েছিল, কারন তাদের রজার্সের ইন্টারনেট।
যাদের বেলের ইন্টারনেট, তারা মোটামুটি খুশি ছিল। তাদের অসুবিধা হয়নি। বেল টু বেল মোবাইলে কথা বলা সম্ভব হয়েছে। কিন্তু বেল টু রজার্স সম্ভব হয়নি। কারন, আমারটা সচল হলেও তারটা তো সচল না। বেল সচল, রোজার্স অচল। কিএক্টাবস্থা!
কানাডার এই মোনোপলি বিজনেসটা এবার হাড়ে হাড়ে টের পাওয়া গেল। পুরো কানাডা জুড়ে শুধু বেল আর রজার্স! এর বাইরে আর কোন সার্ভিস নাই। যে সব কোম্পানি ভিন্ন ভিন্ন নামে আছে, তারাও বেল আর রজার্সের সাব-কন্ট্রাক্ট।
মোবাইল, ইন্টারনেটের দুনিয়ায় আমরা সম্পূর্ণই প্রযুক্তি নির্ভর।
এমন যদি কোনদিন আসে পুরো সিস্টেমটাই বিকল হয়ে পড়েছে, তাকে আর restore করা সম্ভব হলো না। তাহলে কি হবে?
আমরা কি বড্ড বেশি প্রযুক্তি নির্ভর যান্ত্রিক হয়ে যাচ্ছি না?

- Advertisement -

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent