গতিসীমা লঙ্ঘন বেশি হাই পার্ক এরিয়ায়

গতিসীমা লঙ্ঘন এবং প্রায়ই সংঘর্ষের জন্য হাই পার্ক এরিয়ার সড়কগুলো বিশেষভাবে পরিচিত। টরন্টোর অটোমেটেড স্পিড ক্যামেরা জুন ও জুলাই মাসে গতিসীমা লঙ্ঘনের দায়ে যেসব টিকেট ইস্যু করেছে তার ১০ শতাংশের বেশি এ এলাকায়।
ওই দুই মাসে ৫০টি ক্যামেরার মাধ্যমে ৪৩ হাজার ৪১২টি টিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে অ্যালগনকিন এভিনিউয়ের দক্ষিণে পার্কসাইড ড্রাইভে স্থাপন করা একটি ক্যামেরা থেকেই ইস্যু করা হয়েছে ৪ হাজার ৫৩৯টি টিকেট। এই এলাকাটিতে যানবাহনের গতির ক্ষেত্রে সমস্যাপূর্ণ বলে জানিয়ে আসছেন কমিউনিটি সদস্যরা। গত বছরের অক্টোবরের ভয়াবহ যে দুর্ঘটনা সেটিও সংঘটিত হয়েছিল এই এলাকাতেই এবং ওই ঘটনায় ৭১ বছর বয়সী এক পুরুষ ও ৬৯ বছর বয়সী এক নারী নিহত হন।
সম্প্রতি পার্কের মধ্যে সাইকেলের গতিসীমা নিয়ন্ত্রণের কারণে হাই পার্ক ব্যবহারকারী সাইক্লিটরা পুলিশের বিরুদ্ধে একহাত নেন। বলেন, পুলিশের বরং উচিত পার্শ্ববর্তী সড়কগুলোর যানবাহনের গতিসীমা লঙ্ঘনের চেষ্টা করা। টরন্টো পুলিশ বলছে, পার্শ্ববর্তী সড়কগুলোর গতিসীমা নিয়ন্ত্রণের কাজ তারা অব্যাহত রেখেছে এবং এই সক্ষমতা তাদের রয়েছে।
সিটি কর্তৃপক্ষ কয়েক মাস অন্তর স্পিড ক্যামেরাগুলোর স্থান পরিবর্তন করে। এখন পাঁচ সেট ক্যামেরা স্থাপন করা হয়েছে কমিউনিটি সেফটি জোনে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে, এমন স্থানগুলোতে যানবাহনের গতি যাতে নিয়ন্ত্রণ করা যায়।
গতিসীমা লঙ্ঘনের জন্য জরিমানাও বেড়েছে। সিটি কর্তৃপক্ষ প্রকাশিত সাম্প্রতিক উপাত্ত বলছে, জুনে একই অপরাধ একাধিকবার করেছেন ১ হাজার ৬৫৬ জন। ইয়র্ক সেন্টার এরিয়ার শার্পক্রফট বুলভার্ডের পশ্চিমে স্টিলক্রফট ড্রাইভে গতিসীমা লঙ্ঘনের দায়ে এক ব্যক্তির নামেই ১০বার টিকেট ইস্যু করা হয়েছে। জুলাইয়ে একই অপরাধ একাধিকবার করেন ৮৯০ জুন। এর মধ্যে একজন ছয়বার টিকেট পান।
This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent