
সিনিয়র একাকী একজন ফোন দিয়ে জানতে চাচ্ছেন মুরগি আর ছাগলের মাংস এক সাথে রান্না করা যাবে কিনা? আমি বললাম আপনি এই প্রশ্ন আমাকে করছেন ক্যানো ? তিনি বললেন আমি আর কাউকে জিজ্ঞেস করার পাচ্ছিনা।
আমি : তাহ’লে শুধু মুরগী অথবা শুধু ছাগল রান্না করেন। দুটো এক সাথে রান্না করলে রাতে দুঃস্বপ্ন দেখবেন।
তিনি : মুরগীর মাংস চার পিস আর ছাগলের পাঁচ পিস আছে। তাই এক সাথে রান্না করতে চাই।
আমি : তাহলে আলু আছে ? আলুর সাথে মুরগী দিলে বেশী হবে। তরকারী বাড়বে।
তিনি : আলু নেই। তবে কয়েকদিন আগে একটি মুরগী কিনেছিলাম। তার পেট থেকে একটি বড় ডিম বের হয়েছিলো । সেটি প্রায় দু’সপ্তাহ আগের। সেটি সাথে এড করা কি ঠিক হবে ?
আমি : তাহলে এখন ডিসিশন ট্রি অপশন গেম এ যান প্লিজ।
তিনি : ছাগলের মাংসে যাবো ?
আমি : ব্লাড প্রেসার আছে ?
তিনি : আছে ।
আমি : চিন্তার বিষয়!
আমি : বাসায় আস্ত রশুন আছে ?
তিনি : আছে। ওগুলোকে তরকারী ভাবুন । ভেবে ছাগলের মাংস রান্না করুন। রান্না করে খান। রসুন খাসির মাংসের কোলেস্টরেলকে অকার্যকরী করবে ।
তিনি : অনেক অনেক ধন্যবাদ
আমি : মনে মনে গাল দিলাম একটা (?)
ইটোবিকক, কানাডা
