যৌন নির্যাতনের অভিযোগে ব্র্যাম্পটনের হকি কোচ গ্রেপ্তার

যৌন নির্যাতনের অভিযোগে ব্র্যাম্পটনের হকি কোচ গ্রেপ্তার

পিল পুলিশের যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে টরন্টো এরিয়ার একজন হকি কোচ অভিযুক্ত হয়েছেন। পিল রিজিয়নাল পুলিশ (পিআরপি) বলেছে, স্থানীয় একটি হকি লীগের দুই তরুণ খেলোয়াড় যৌন নির্যাতন ও একজন কোচের প্রলোভনের শিকার হয়েছেন বলে তথ্য পাওয়ার পর গত এপ্রিলে তদন্ত শুরু করে তারা।

২২ মে দেওয়া হালনাগাদ তথ্যে পুলিশ বলেছে, ২৬ বছর বয়সী ব্র্যাম্পটনের বাসিন্দা জশুয়া স্যামাটকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে দুই কাউন্ট যৌন নির্যাতন এবং দুই কাউন্ট শিশুকে প্রলুব্ধ করার অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে এর বেশি তথ্য জানায়নি পুলিশ।

- Advertisement -

অন্টারিও উইমেন’স হকি অ্যাসোসিয়েশন (ওডব্লিউএইচএ) জানিয়েছে, স্যামাটের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিষয়ে তারা অবগত রয়েছে। অ্যাসোসিয়েশন নিবন্ধিত একটি দল কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। অভিযোগের ফলাফল না আসা পর্যন্ত হকিতে অংশগ্রহণের অনুপযোগী ঘোষণা করা হয়েছে তাকে।

লীগ এক বিবৃতিতে বলেছে, ওডব্লিউএইচএ পুলিশকে সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে এবং কারো কাছে এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে সরকারি পিল রিজিয়নাল পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে।

কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে স্পেশাল ভিক্টিম ইউনিটের সঙ্গে ৯০৫-৪৫৩-২১২১ নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ বলেছে, অভিযুক্ত জামিন শুনানির জন্য অন্টারিও কোর্ট জাস্টিসে হাজির হয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

- Advertisement -

Read More

Recent