মহান স্রষ্টার আশ্রয় প্রার্থনা

প্রার্থনার গাম্ভীর্য পবিত্রতা আর ভক্তি দেখে আমার মনে হয়েছে সকল মানুষ একই ভক্তি আর ভালবাসা নিয়ে মহান স্রষ্টার আশ্রয় প্রার্থনা করে থাকে

কিছুদিন আগে একটা প্যাগোডায় বৌদ্ধ প্রার্থনা দেখার সুযোগ হয়েছিল। প্রার্থনার গাম্ভীর্য, পবিত্রতা আর ভক্তি দেখে আমার মনে হয়েছে সকল মানুষ একই ভক্তি আর ভালবাসা নিয়ে মহান স্রষ্টার আশ্রয় প্রার্থনা করে থাকে।

পৃথিবীতে এ পর্যন্ত সাড়ে চার হাজার ধর্মের কথা জানা যায়। এই ধর্মগুলোর মধ্যে কিছু মিল আছে। যেমন…

- Advertisement -

(১) প্রতিটি ধর্ম বিশ্বাস করে যে কোনো এক মহাশক্তি সকল কিছুর স্রষ্টা

(২) প্রতিটা ধর্মে মৃত্যুর পরে কি হয়, সেটার নির্দেশনা দেয় (যদিও বৌদ্ধ ধর্মে নির্বাণের কথা বলে, যেটা মৃত্যুর পরেই পাওয়া যায়)

(৩) প্রতিটা ধর্ম মিথ্যাবলা, খুন করা, অহংকার করা সহ সকল ধরনের পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে

(৪) প্রতিটি ধর্ম মানুষকে প্রার্থনার জন্য আহবান করে

সাড়ে চার হাজার ধর্মের মানুষ সাড়ে চার হাজার উপায়ে,বিভিন্ন ভাষায় সৃষ্টিকর্তার আরাধনা করে থাকেন। কেউ নামাজ পড়েন, কেউ পুজা করেন, কেউ ভক্তি সংগীত গেয়ে থাকেন আবার কেউ অন্য কোনো উপায়ে মহাশক্তিমানকে ডাকেন। মহান সৃষ্টিকর্তা সেই সাড়ে চার হাজার ধরনের ডাকে সাড়া দেন। সৃষ্টিকর্তার সাড়া পাওয়া যার বলেই মানুষ নিজ নিজ ধর্মের বিষয়ে খুব রক্ষনশীল এবং আবেগী। এই আবেগ থেকেই ধর্মীয় শিক্ষা নেয়ার সময় সকল ধর্মের মানুষ শিখে যে একমাত্র তার নিজের ধর্মটিই সর্বশ্রেষ্ঠ এবং সঠিক। এই অহংকার তাকে অন্য কোনো ধর্ম সম্পর্কে জানতেও আগ্রহী করে না।

আবেগ থাকলে পক্ষপাতহীন থেকে চিন্তা করা যায়না। আবেগী মানুষ চিন্তা করে দেখেনা যে তার নিজের ধর্মটিই যদি সর্বশ্রেষ্ঠ হতো,তাহলে বাকি ধর্মের উপাসনায় সৃষ্টিকর্তা সাড়া দিতেন না। চিন্তা করেনা বলেই কেউ কেউ নিজ ধর্মের পক্ষ নিয়ে অন্য ধর্মগুলোর দুর্বলতাগুলি চিহ্নিত করার চেষ্টা করে। অতি আবেগী কিছু মানুষ নিজ ধর্মের অতিরিক্ত প্রসংশা করার মাধ্যমেও অন্য ধর্মের দুর্বল দিক চিহ্নিত করার চেষ্টা করে।

যে স্রষ্টার প্রার্থনা আমি করি, তিনি সর্ব শক্তিমান। তিনি ইচ্ছা করলে আমার ধর্মটি ছাড়া বাকি সকল ধর্ম নিশ্চিহ্ন করে দিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেনি। কেন করেনি সেটাই আমার জন্য এই পৃথিবীতে সবচেয়ে কঠিন একটি পরীক্ষা। আমার প্রার্থনা স্রষ্টার কাছে মূল্যহীন হয়ে যাওয়ার কথা যদি আমি তার সৃষ্টিকে সম্মান করতে না পারি।

বৌদ্ধ প্রার্থনার একটা ভিডিও দিলাম। এই প্রার্থনার ভাষা আমি বুঝি নাই। বৌদ্ধ ধর্মে সৎ কাজের মাধ্যমে নির্বাণ লাভের কথা বলা আছে। ধ্যানের মাধ্যমে বৌদ্ধ হওয়ার কথা বলা আছে। এসব কথা অবশ্যই প্রান শীতল করে।
এই প্রার্থনার প্রানশীতলকারী ভাষা আমি না বুঝলেও, আমার স্রষ্টা বুঝতে পারেন,কারণ তিনি আল আলীম অর্থাৎ সর্বজ্ঞ। আমিন।

আমাদের সহনশীলতা যেন বৃদ্ধি পায়, অহংকার যেন কমে যায়, সেই দোয়া করছি।

- Advertisement -

Read More

Recent