
” চাটগাঁইয়ারা ঢাকায় ” রুবেল হাসান নির্মিত এই নাটক দেখতে বসে হাসতে হাসতে শেষ, পেট ব্যাথা হয়ে গেছে। জন্মসুত্রে আমি চাটগাঁইয়া কিন্ত ভাষা বুঝলেও বলতে পারি না। সাবটাইটেলে শুদ্ধ বাংলায় প্রতিটি সংলাপ থাকায় দর্শকদের বুঝতে অসুবিধে হয় না।
চাটগাঁইয়া শিল্পীদের দিয়ে অভিনয় ও চাটগাঁইয়া ভাষায় ডায়লগ ডেলিভারিতে পারফেক্ট এক্সপ্রেশন পাওয়া গেছে। মুখরা রমনী চরিত্রে চিত্রাদি দুর্দান্ত অভিনয় করেছেন। মুকিতভাই ফাটিয়ে দিয়েছেন। তানভীর ভাল করেছে। ইরফান, হিন্দোল রায় ভাল অভিনয় করেছেন। অতিথি শিল্পী হিসেবে ইমতিয়াজ বর্ষন ভাল করেছেন।
অন্যভাষার শিল্পীদের মধ্যে আমিন আজাদভাই, সামিরা মাহি তাল মিলিয়ে, চুটিয়ে অভিনয় করেছেন।
যাহোক,অনেকদিন পর নিটোল হাসির নাটক দেখে ভাল লাগল।
মন্ট্রিয়ল, কানাডা
