
দেশ আজ সংকটে বাঁচাতে হবে
কোন পথ খোলা নেই খুলতে হবে
প্রয়োজনে বুক পেতে মরতে হবে।
বারবার মরে বাঁচা শিখতে হবে
ইতিহাস রক্তেই লিখতে হবে
বিজয় ছিনিয়ে তাই আনতে হবে।
বিকল্প নেই আর বুঝতে হবে
গণশত্রুর সাথে যুঝতে হবে
বিজয়ের পথ তাই খুঁজতে হবে।
কোনোভাবে হারা নয় হারাতে হবে
স্বৈরাচারের ভিত নাড়াতে হবে
গুলি বোমা সব বাধা মাড়াতে হবে।
বাংলাদেশকে আজ বাঁচতে হবে
স্বাধীনতা মানবতা বাঁচাতে হবে
দ্রোহের আগুন জ্বেলে রাখতে হবে।
- Advertisement -
