পুলিশের বোধোদয় কেন হয় না?

মাসুদুল হাসান রনি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এমপি সালমান এফ রহমানকে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলাটা কি জানেন?

- Advertisement -

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

কি হাস্যকর মামলার বিবরণ!

নতুন বাংলাদেশের পুলিশ, পূর্বের রাজনৈতিক পুলিশের আচরণ থেকে বের হতে পারেনি। এরকম উদ্ভট গল্প ও মামলার সংস্কৃতি থেকে পুলিশকে অবশ্যই বের হয়ে আসতে হবে। না হলে যেই লাউ সেই কদুই থাকবে।

এই দু’জনকে যুক্তিসঙ্গত অসংখ্য অপরাধে অভিযুক্ত করে বিচারের মুখোমুখি করা সম্ভব। সরকারকে সেইদিকে হাটা উচিৎ।

মাননীয় উপদেস্টা আসিফ মাহমুদ ,

আপনি বাংলাদেশের মানুষের ভরসা। গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। মানুষ আপনাকে ভালবেসেছে। উপদেস্টা পর্ষদে অধিষ্ঠিত হয়েছেন। আপনি ও আরেক সমন্বয়কসহ তরুনদের অর্ন্তবর্তী সরকারে অংশগ্রহনে আমরা আশাবাদী হয়েছিলাম।

ক্রিকেটের কল্যানে আপনি নিশ্চয় বিসিবির সাথে যুক্ত সবাইকে কমবেশি গনমাধ্যমে দেখেছেন। তাই চেনারও কথা। খুবই আশাহত হলাম আপনার শিষ্ঠাচার দেখে। আজ যারা আপনার সাথে দেখা করেছেন, সবাই বাংলাদেশের ক্রিকেটের সফল সংগঠক, লিজেন্ড ক্রিকেটার। তাদের সাথে শিষ্ঠাচার, সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন, তার প্রমান দেখেছি কিছু ভিডিও ভাইরাল হওয়ায়। দু:খজনক।

মাননীয় উপদেস্টা, আপনি ছাত্র জনতার আন্দোলন থেকে উঠে এসেছেন। মানুষের আস্থা আপনাদের প্রতি অনেক বেশী। তাই তাদের দৃষ্ঠি আপনাদের দিকে। আপনাদের কথাবার্তা, আচার-আচরণ, শিষ্ঠাচার সব কিছুই লক্ষ্য করছে। আপনার বা আপনাদের সামান্য ভুল ত্রুটি মানুষকে আশাহত করে। আশা করব, আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না।

পুনশ্চ: নতুন বাংলাদেশের স্বপ্ন আপনাদের মতন তরুনদের মাধ্যমেই দেখতে চেয়েছি। আপনাদের মেধা,জ্ঞান ও ভালবাসা দিয়ে মানুষের স্বপ্ন পূরন করুন। বিগত স্বৈরশাসক খুনীদের আচরণ আপনাদের চলন-বলন, ব্যবহারে প্রকাশ যেন না হয়।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Read More

Recent