
এক
কানাডাতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত…!
বঙ্গবন্ধু পরিষদ কানাডা এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে টরন্টো শহীদে মিনার প্রাঙ্গনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালী, মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধা নিবেদন, এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা। উক্ত অনুষ্ঠানে কানাডা বঙ্গবন্ধু পরিষদ, কানাডা আওয়ামীলীগ, অন্টারিও আওয়ামীলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, এবং ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
জাতির এই সঙ্কটকালে জাতীয় শোক দিবসে অংশগ্রহণ করার জন্য কানাডা বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই!
দুই
এখন রাত ১০.১৬ মিনিট। আমি সেন্ট মাইকেল হাসপাতালে আছি। আমাদের বন্ধু টুনু মিয়া লাইফ সাপোর্ট-এ আছেন। আমাদের অনেক প্রিয়জন ভুল তথ্য জেনে টুনু মিয়াকে মৃত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন। আসল তথ্য হলো আমাদের বন্ধু টুনু মিয়া এখনো জীবিত আছেন। ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্ট-এ আছেন৷
সবার কাছে আকুল আবেদন আমার বন্ধুর নামটি আপনার প্রার্থনায় রাখুন। এখনো আমার বন্ধুর স্ত্রী ও একমাত্র কন্যা নওরিন টুনু মিয়ার প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন। এখনো কন্যাটি তার পিতার হাতটি ধরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে।
আমার বন্ধুর পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে তার জন্য দোয়ার আবেদন করলাম। টুনু মিয়ার সর্বশেষ খবরাখবর আমি সবাইকে জানাবো।
মহান আল্লাহ সবার সহায় হোন!
তিন
সন্ত্রাসী, জঙ্গীবাদ, সাম্প্রদায়িক উত্থান বাংলাদেশে চলবে না৷ বাংলাদেশ সব ধর্মের মতানুসারী মানুষের। সব বর্ণের মানুষের। বাংলাদেশের মাটিও স্বীকার করবে সব ধর্মের মানুষের রক্তের ঋণ৷
আসুন সবাই মিলে আমাদের দেশটিকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখি। আমাদের হিন্দু ভাইবোনকে মেরে, কাঁদিয়ে, ঘরবাড়ি পুড়িয়ে, দমিয়ে রেখে, ভয় দেখিয়ে তো আমাদের শান্তি আসবে না।
নিজের জীবনটাকে কার প্ররোচনায় অশান্তির আগুনে ঠেলে দিচ্ছো হে ভাই আমার! এসো পরস্পর আলিঙ্গন করি। মমতায় জড়িয়ে থাকি।
টরন্টো, কানাডা

