রেজিনার দিনরাত্রি

রেজিনার দিনরাত্রি

এরা ধানমন্ডি ৩২ পোড়াচ্ছে , পাহাড়, কাশবন মানে প্রকৃতি পোড়াচ্ছে, আদিবাসীদের পোড়াচ্ছে, হিন্দু ধর্মালম্বীদের পোড়াচ্ছে, মাজার পোড়াচ্ছে, কবর পোড়াচ্ছে , কারখানা পোড়াচ্ছে, শ্রমিকদের পোড়াচ্ছে, যোগাযোগ ব্যবস্থা পোড়াচ্ছে , নারীবাদ ও সাম্যবাদকে পোড়াচ্ছে , শিল্প, শিল্পী, জাতির ইতিহাস ও সংস্কৃতি পোড়াচ্ছে, প্রগতিকে পোড়াচ্ছে, পূর্বপুরুষের রেখে যাওয়া শিক্ষা আর আদর্শ পোড়াচ্ছে, আধুনিক শিক্ষা ব্যবস্থাকে পোড়াচ্ছে, জ্ঞান- বিজ্ঞানকে পোড়াচ্ছে , লালন, রবীন্দ্র,নজরুল, রোকেয়ার রেখে যাওয়া জ্ঞানের আলো পোড়াচ্ছে , ইসলামের সাম্যর বাণী পোড়াচ্ছে , সংবেদনশীল মানুষদের মন পোড়াচ্ছে, সাধারণ জনতার মানসিক স্বাস্থ্য পোড়াচ্ছে, কষ্টার্জিত স্বাধীনতা পোড়াচ্ছে, মানবতা পোড়াচ্ছে, সারা বাংলাদেশ পোড়াচ্ছে I আর নিজেরা পুড়ছে প্রতিহিংসার আগুনে, এই হিংস্র ব্যাটাগিরির শেষ কোথায় ? এরা কারা, এরা কি চাইছে, কিসের এত ক্ষোভ আর ক্ষুধা ? পতাকা, জাতীয় সঙ্গীত আর মানচিত্রটাকে পুড়িয়ে এরা ক্ষান্ত হবে বেশ বুঝতে পারি I তারপর ?????

দুই
আজকের এই অস্থির সময়ে আমাদের সকলের এখন প্রয়োজন মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া I আমাদের বাড়ীর আঙিনায় খোলা আকাশের নীচে, সবুজ ঘাসের উপর খালি পায়ে দাঁড়িয়ে শৈল্পিক মাইন্ড থেরাপি চলছে– আমাদের সব সময়ের সঙ্গী সঙ্গীত এবং নৃত্যের হাত ধরে I শিল্প, শিল্পী সংস্কৃতি এবং নারীবাদের সাথে ধর্মীয় বিরোধ বন্ধ হোক, মৌলবাদ নিপাত যাক I বেঁচে থাকুক আমাদের শেকড় সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে I

- Advertisement -

তিন
আজকের ভয়ঙ্কর, টালমাটাল বাংলাদেশের বাস্তব চিত্রটি সৈয়দ শামসুল হক সেই কত আগেই এঁকে রেখে গেছেন I প্রবাসে বসে নিজের সাথে নিজের সাংঘর্ষিক হয়ে ওঠা, আমাদের স্বাধীন দেশটিকে পরাধীন দেখতে কষ্ট হচ্ছে কিন্তু নূরলদীনের দেখা এখনো মেলেনি I জেগে উঠুক বাংলার মানুষ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করতে মানুষ শিখুক I স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন সেটা যেন সব না হারিয়েই বোঝে সেটাই একমাত্র কাম্য I

“নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়
ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায়।
নূরলদীনের কথা যেন সারা দেশে
পাহাড়ী ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,
অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়
যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,
আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়
দিবে ডাক, “জাগো, বাহে, কোনঠে সবায়?”
নূরলদীনের কথা মনে পড়ে যায়
– সৈয়দ শামসুল হক

রেজিনা, কানাডা

- Advertisement -

Read More

Recent