পাশ কাটিয়ে যান কিভাবে

আমাদের কিন্তু আপনাকে মেজার করার আরো কিছু মাধ্যম আছে সেগুলো আপনি পাশ কাটিয়ে যান কিভাবে দেখবো

আমাদের কিন্তু আপনাকে মেজার করার আরো কিছু মাধ্যম আছে। সেগুলো আপনি পাশ কাটিয়ে যান কিভাবে দেখবো।

আপনি বলেছেন,”ছাত্ররা রিসেট বাটন প্রেস করেছে। এভ্রিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবেই চলে গেছে।”

- Advertisement -

সামনে , ১৬ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবস।

” ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুরসংখ্যক মানুষ জড়ো হয়।”

উপরে ১৬ ডিসেম্বরের তাৎপর্য উল্লেখ করলাম।

ড.ইউনুস সাহেব কি ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পালন করবেন না?

এই দিবস কি এভ্রিথিং গনের মধ্যে পড়ে?

এরপর ২০২৫ সালে আসবে ২১ শে ফেব্রুয়ারি। ভাষা দিবস। আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি” গানটি গাইতে গাইতে প্রভাত ফেরীতে মানুষের ঢল নামবে।

এই দিনটিতে ড.ইউনুস কি করবেন? রিসেট বাটন তো প্রেস করে সব মুছে দিলেন কিন্তু আপনি কি পারবেন ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবস মুছে ফেলতে?

এরপর আসবে ২৬ শে মার্চ। আমাদের স্বাধীনতা দিবস। সেই দিবসের কি হবে?

ও, আরকটি দিবস কিন্তু সামনেই। ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। এই দিবসে আপনি কি বলবেন? এড়িয়ে যাবেন?

সুতরাং আমাদের কাছে আপনাকে measure করার আরো অনেক অস্র আছে।

আমরা কিন্তু লিটমাস পেপারে টেস্ট করতে বসে গেছি।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent