ওমিক্রন : একটি বাস্তবতা ও ভয়াবহতা

করোনা মেকাবেলায় ভ্যাকসিন একমাত্র প্রতিরোধ

কানাডার বেশ কয়েকটি প্রদেশে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত আছে। তবে অন্টারিওর এক গবেষণা বলছে, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সম্ভাবনা তুলনামূলক কম।

২২ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত উপসর্গযুক্ত রোগীদের সঙ্গে ওমিক্রনে আক্রান্তদের তুলনা করা হয়েছে পাবলিক হেলথ অন্টারিও পরিচালিত গবেষণায়। তাতে দেখা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৫৪ শতাংশ কম।

- Advertisement -

সংস্থাটি বলছে, ওমিক্রনই প্রথম আধিপত্যকারী ভ্যারিয়েন্ট যা রোগের ভয়াবহতা কমিয়ে আনছে। যদিও উচ্চ সংক্রমণ ক্ষমতার কারণে ভ্যারিয়েন্টটির ব্যাপারে সতর্ক করা হয়েছে গবেষণায়। এতে বলা হয়েছে, অপেক্ষাকৃত কম ভয়াবহতা সত্ত্বেও ওমিক্রনের ফলে হাসপাতালে ভর্তির চুড়ান্ত সংখ্যা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এর প্রভাব হবে লক্ষ্যণীয়।

ওমিক্রনের কারণে অন্টারিওতে সংক্রমণের সংখ্যা বাড়ছে। অন্টারিও এবং কুইবেক দুই প্রদেশেই বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। অন্টারিওতে এদিন নতুন করে ১৩ হাজার ৮০৭ জন এবং কুইবেকে ১৪ হাজার ১৮৮ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

কুইবেক ইনস্টিটিউট তাদের মডেলিংয়ে নতুন করে হাসপাতালে ভর্তি উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে। এর ফলে আগামী তিন সপ্তাহে হাসপাতালে নিয়মিত ভর্তি ও নিবিড় পরিচর্যাকেন্দ্রের শয্যা সংখ্যাকে অতিক্রম করে যেতে পারে রোগীর সংখ্যা।

কুইবেক ইনস্টিটিউট বলছে, তিন সপ্তাহে নিবিড় পরিচর্যাকেন্দ্রের বাইরে রোগীর সংখ্যা দাঁগড়াতে পারে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ১০০। একই সময়ে আইসিইউতে রোগী ভর্তি ৩০০ থেকে ৩৭৫ এ পৌঁছে যেতে পারে। পরিস্থিতি খুব বেশি খারাপ হলে নিয়মিত রোগীর সংখ্যা দাঁড়াতে পারে ২ হাজার ১০০ এবং আইসিইউতে ভর্তি হতে পারেন ৩৭৫ জন রোগী। অর্থাৎ এবার হাসপাতালে নিয়মিত ও আইসিউইতে রোগী ভর্তি মহামারির আগের ঢেউগুলোকে অতিক্রম করে যেতে পারে।

সাম্প্রতিক প্রাদেশিক ও আঞ্চলিক উপাত্তের ভিত্তিতে কানাডার জনস্বাস্থ্য এজেন্সি বলেছে, এ সপ্তাহে কানাডার হাসপাতালগুলোতে দৈনিক ১ হাজার ৮৯২ জন কোভিড রোগী চিকিৎসা নিয়েছেন। আগের সপ্তাহের তুলনায় এ সংখ্যা ২৩ শতাংশ বেশি।

অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর বলেছেন, সরকারি অর্থে পরিচালিত পিসিআর পরীক্ষা সুবিধা কেবলমাত্র উচ্চ ঝুঁকিতে থাকা উপসর্গযুক্ত রোগী অথবা গুরুতর অসুস্থ্য হওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তিরাই পাবেন।

আটলান্টিক কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে একদিনে রেকর্ড ২৬৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সেখানকার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. হিদার মরিসন বলেন, আক্রান্ত অধিকাংশের মধ্যেই মৃদু থেকে মাঝারি মাত্রায় উপসর্গ রয়েছে। প্রদেশে উচ্চ হারে ভ্যাকসিনেশনের কারণেই এটা সম্ভব হয়েছে।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Read More

Recent