সমর্থন তুলে নিল এনডিপি

সাপ্লাই অ্যান্ড কনফিডেন্স চুক্তি থেকে এনডিপিকে সরিয়ে নিয়েছেন দলটির নেতা জাগমিত সিং

সাপ্লাই-অ্যান্ড-কনফিডেন্স চুক্তি থেকে এনডিপিকে সরিয়ে নিয়েছেন দলটির নেতা জাগমিত সিং। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকারকে ক্ষমতায় রাখতে লিবারেলদের সঙ্গে এই চুক্তি করেছিল এনডিপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে সংসদের অধিবেশ শুরু হওয়ার আগে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ছেদের ঘোষণা দেন জাগমিত সিং। কারণ হিসেবে তিনি বলেন, মধ্যবিত্ত শ্রেণির জন্য লড়াই ও কনজার্ভেটিভদের থামাতে লিবারেলরা খুবই দুর্বল ও স্বার্থপর বলে তিনি মনে করেন।

- Advertisement -

ভিডিও পোস্টে তিনি বলেন, সাপ্লাই অ্যান্ড কনফিডেন্স চুক্তি বাতিলের বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। লিবারেলরা লোকজনের অবস্থা নিচে নামিয়ে দিয়েছে। কানাডিয়ানদের কাছ থেকে আরেকটি সুযোগ পাওয়ার যোগ্য নয় তারা। তারা পরিবর্তন করতে পারবে না। তারা আশা ফিরিয়ে আনতে অসমর্থ। তারা কনজার্ভেটিভদের থামাতে পারছে না। সেটা আমরা পারব।

চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০২২ সালের মার্চে এবং ২০২৫ সালের জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চুক্তির উদ্দেশ্য ছিল সংখ্যালঘু সরকারকে স্থিতিশীলতা দেওয়া। চুক্তির আওতায় দীর্ঘদিনের প্রাগসর নীতিগুলো এগিয়ে নেওয়ার বিনিময়ে আস্থা ভোটে লিবারেলদের সমর্থন দিতে রাজি হয়েছিল এনডিপি।

এর ফলে এখন থেকে লিবারেলরা বাজেটের মতো গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে কেস বাই কেস ভিত্তিতে রাজনৈতিক সমর্থন চাইবে। যাতে করে তারা টিকে থাকে এবং সম্ভাব্য নির্বাচনের দিকে যেতে পারে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ব্যাপারে বলেন, আমি রাজনীতির দিকে মনোযোগ দিচ্ছি না।

সংসদের অধিবেশন শুরু হওয়ার মাত্র দেড় সপ্তাহ আগে বড় ধরনের এই রাজনৈতিক ঘোষণাটি এল। সংসদের ফল অধিবেশন নিয়ে ট্রুডো ও জাগমিত সিংয়ের ককাসের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।

চুক্তি থেকে এনডিপির বেরিয়ে যাওয়ার খবর সামনে আসার পর প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, আিগামী নির্বাচন পর্যন্ত তনি কানাডিয়ানদের উদ্বেগগুলোর দিকে মনোযোগ দিতে যাচ্ছেন। আগামী ফলের আগে সেটা হবে না বলেই তার বিশ্বাস।

লিবারেলদের স্কুল ফুড লাঞ্চ প্রোগ্রামের ঘোষণা দিতে গিয়ে ট্রুডো বলেন, আমি রাজনীতিতে মনোযোগ দিচ্ছি না। আমি অন্য দলগুলোকে রাজনীতিতে মনোযোগ দেওয়ার সুযোগ দিচ্ছি। এই গ্রীষ্মে কানাডিয়ানরা যেসব চাহিদার কথা আমাকে জানিয়েছেন সেগুলো সরবরাহ করার দিকেই মনোযোগ দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, তিনি আমা করবেন এনডিপিও কানাডিয়ানদের প্রতি মনোযোগ দেবে এবং তাদের নীতিগুলো পোক্ত করবে। আমি মনে করি, এনডিপি পিয়েরে পয়লিয়েভরের পাশে দাঁড়াবে কিনা সে সম্পর্কিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমি আশা করব, তাদের মৌলিক মূল্যবোধের প্রতি সৎ থাকবে।

- Advertisement -

Read More

Recent