তিনি পিতৃহত্যার বিচার চাইবেন!

রেজা কিবরিয়া

শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আওয়ামী লীগ বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন।

তার এই বিরুদ্ধচারনের কারন ছিল পিতৃহত্যার বিচার।আওয়ামী লীগ সরকার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিচার ঠিক মতো করেনি কিংবা বিচারের জন্য যে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার কথা ছিল সরকারের তরফ থেকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কিবরিয়া হত্যার তদন্ত এবং বিচারে আওয়ামী লীগ সরকারের অনীহার কারনে এই বিচার প্রক্রিয়া আর এগুতে পারেনি। কারা এই হত্যার সংগে জড়িত ছিল তা এখনো এক রহস্য।

- Advertisement -

হত্যাটি ঘটেছিল বিএনপি-জামাত সরকারের শাসন আমলে। সেই সময় কিবরিয়া সাহেব বোমা হামলায় মারাত্নকভেবে আহত হবার পর ঢাকায় আনার জন্য কোন হেলিকপ্টার সার্ভিস পাননি। দীর্ঘ সড়ক পথে ঢাকায় আনার সময়ই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দ্রুত ঢাকায় আনা সম্ভব হলে হয়ত তিনি বেঁচে যেতেন। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কিবরিয়া হত্যার বিচার শুরু করলে এই মামলার অগ্রগতিতে তেমন কোন আশানুরূপ ফল পাওয়া যায়নি। আসামিরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে।

কিবরিয়া সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে একটি ভিন্ন আন্দোলন গড়ে তোলেন। যা তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো ভাবে নেয়নি। ফলে কিবরিয়া পরিবারের সাথে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টদের সাথে দূরত্ব তৈরি হয়।

রেজা কিবরিয়া এই নিয়ে সোস্যাল মিডিয়াতে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব সমালোচনা মুখর ছিলেন।মনে আছে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন রেজা কিবরিয়াকে খুন খারাপ ভাষায় আক্রমণ করেছিলেন। একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোককে এইভাবে কেউ আক্রমণ করতে পারে তা দেখে মর্মাহত হয়েছিলাম। রেজা কিবরিয়া আহমেদ হোসেনের আক্রমনে হতভম্ব হয়ে পড়েছিলেন। তবে তিনি উত্তেজিত না হয়ে বেশ ভদ্র ভাষাতেই উত্তর দিয়েছিলেন।

রেজা কিবরিয়া আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলেন। আমেরিকার বাইডেন সরকার যখন বাংলাদেশের ক্ষেত্রে ভিসা নীতি গ্রহন করেছিলেন, সেই সময় রেজা কিবরিয়া বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতন আসন্ন।

যাই হোক, গত আগষ্টের ৫ তারিখ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।রেজা কিবরিয়ার আশা পূরণ হয়েছে। আশা করি ড.ইউনুস সরকার ড. রেজা কিবরিয়ার বাবা শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিচার করবেন।

রেজা কিবরিয়া বিগত সরকারের কাছে তার বাবা হত্যার বিচার চেয়ে পাননি।এইবার নিশ্চয়ই তিনি তার বাবা হত্যার সুবিচার পাবেন।

কিন্তু ড.ইউনুস ক্ষমতা নেওয়ার পর রেজা কিবরিয়াকে আর দেখা যায় না। তিনি আছেন কি নাই কিছুই বুঝা যায় না!! তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন কেন?  হঠাৎ লোক চক্ষুর আড়ালে চলে গেলেন!

এখনই তো ভালো সময় তিনি পিতৃহত্যার বিচার চাইবেন!

কেন চাচ্ছেন না?

নাকি তিনি বুঝে গেছেন যারা ক্ষমতায় এসেছেন তারা আসলে কোন সুবিচার প্রতিষ্ঠার জন্য আসেননি?  তারা এসেছে ভিন্ন কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent