ছবি নামিয়ে ফেলতে চান?

ছবি নামিয়ে ফেলতে চান

সরকার যদি অফিস আদালত কিংবা রাষ্ট্রীয় ভবন থেকে কারো ছবি নামিয়ে ফেলতে চান তবে তার কিছু নিয়ম-নীতি আছে।

সরকারের আইন মন্ত্রনালয় থেকে একটি সার্কুলার জারি করলেই পারে। সার্কুলারে উল্লেখ থাকবে, অফিস -আদালত কিংবা রাষ্ট্রীয় কোন ভবনে কারো ছবি থাকতে পারবে না।

- Advertisement -

গতকাল মাহফুজ আলম বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারন করে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি সেই স্ট্যাটাসে বঙ্গবন্ধুর ছবি আগে সরানো হয়নি বলে apology চেয়েছেন।

মাহফুজ আলমের বঙ্গবন্ধুর ছবি অপসারনের পেছনে কিছু প্রেক্ষাপট আছে।

তিনি বঙ্গভবনে উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার সময় বঙ্গবন্ধুর ছবি ছিল।

মাহফুজ আলমের বঙ্গবন্ধুর ছবির নিচে শপথ গ্রহন করাকে উদ্দেশ্য করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে  একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসটি নিন্মরূপ:

“আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো,’মুজিববাদ, মুর্দাবাদ।’

আর তারা মুজিবের ছবি পিছনে টানিয়ে করে শপথ পাঠ।”

মাহফুজ আলম হয়ত তার সহযাত্রীর এমন পোস্ট দেখে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে থাকতে পারেন।

কিন্তু কথা হচ্ছে, তিনি যে কাজটি করেছেন সেটি কি ঠিক হলো?

এই কাজটি তো বঙ্গভবনের প্রশাসনিক কর্মকর্তাদের কাজ এবং তা একটি নিয়মের মধ্য দিয়ে হতে হবে।

সেই নিয়ম কোথায় পালিত হলো?

বুঝাই যাচ্ছে, তারা কোন নিয়মের ধার ধারেন না।

আপনারা নিয়ম-নীতি মানবেন না,আইন মানবেন না, সংবিধান মানবেন না, তাহলে আগের সরকারগুলির থেকে আপনাদের পার্থক্য কোথায়?

আগের সরকারগুলি অন্তত কাগজে-কলমে হলেও নিয়ম-নীতি মানতো, আইন মানতো, সংবিধান মানতো?

আপনারা কোনটা মানছেন?

না মানলে বলে দেন আপনারা নিয়ম-নীতি, আইন, সংবিধান কিছুই মানবেন না। আপনারা আপনাদের ইচ্ছেমতো দেশ চালাবেন

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent