ব্রেস্ট প্রোস্থিসেসের অর্থায়নে পরিবর্তন আনার আহ্বান

ব্রেস্ট প্রোস্থিসেসের অর্থায়নে পরিবর্তন আনার আহ্বান

স্তন ক্যান্সার থেকে সেরে ওঠা ব্যক্তিদের নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বিশেষ বিশেষ মেডিকেল ডিভাইসের ব্যয় অ্যাসিস্টিভ ডিভাইসেস প্রোগ্রামের আওতায় আনা হয় তাতে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। কোলোস্টোমির মতো যাদের অস্টোমি সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রেও একই আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, বিদ্যমান কর্মসূচি তাদের ব্যক্তিগত ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

অ্যাসিস্টিভ ডিভাইসেস প্রোগ্রাম অংশত ইকুইপমেন্ট যেমন দীর্ঘদিন অক্ষমতায় ভোগা ব্যক্তিদের হুইলচেয়ার, ইনসুলিন পাম্প এবং হিয়ারিং এইডের ব্যয় বহন করে থাকে। অধিকাংশ ডিভাইসই এই প্রোগ্রামের আওতার মধ্যে পড়ে। প্রদেশ মোট ব্যয়ের ৭৫ শতাংশ বহন করে থাকে। কিন্তু ব্রেস্ট প্রোস্থিসেস ও অস্টোমি ডিভাইসগুলো বিশেষ ডলারের ব্যয়, যা মোট মূল্যের ৭৫ শতাংশেরও অনেক কম বলে জানান তারা।

- Advertisement -

স্তন ক্যান্সারের কারণে যাদের মাস্টেক্টোমি হয়েছে তারা রিকনস্ট্রাকশন সার্জারির সুবিধা পেতে পারে, প্রাদেশিক স্বাস্থ্য পরিকল্পনার আওতার মধ্যে পড়ে। কিন্তু যারা এই সার্জারির যোগ্য নন এবং সেটা চান না তারা এর পরিবর্তে বাহ্যিক ব্রেস্ট প্রোস্থিসেস নিতে পারেন, যা বিশেষ ধরনের মাস্টেক্টোমি ব্রার নিচে থাকে। একেকটি প্রোস্থিসেসের বিপরীতে প্রদেশ বর্তমানে ১৯৫ ডলার দিচ্ছে। যদিও এগুলোর খরচ ৪০০ তেকে ৫০০ ডলার।

১৯৫ ডলারের এই মূল্য নির্ধারণ করা হয়েছিল ২০০৬ সালে। ২০১১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এটি পুনর্মূল্যায়ন করে। কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি। স্পিকিং অব ব্রেস্টসÑঅ্যাডভোকেসি ফর সলিউশন্সের পর্ষদ সদস্য ভ্যানেসা ফ্রিম্যান বলেন, এটা এখন অপ্রচলিত হয়ে পড়েছে। সময়ের সঙ্গে এটা মানাতে পারছে না। যেমনটা এখন জীবনযাত্রার ব্যয়। সবকিছুই ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে গেছে।

ফ্রিম্যান নিজেও পিংক রিবন বুটিক নামে একটি মাস্টেক্টোমি ব্রা বুটির কর্ণধার। তিনি বলেন, কিছু গ্রাহক ব্যবহৃত কিছু প্রোস্থিসেস তার স্টোরে দান করে দিয়েছেন। ভুক্তভোগীদের সহায়তার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা করার চেষ্টা করছি। কিন্তু এটা ঠিক টেকসই নয়। অথবা সত্যি কথা বলতে পর্যাপ্ত নয়।

- Advertisement -

Read More

Recent