টরন্টোর নতুন কাউন্সিলর রাচেল চারনস লিন

টরন্টোর ১৫ নম্বর ওয়ার্ড ডন ভ্যালি ওয়েস্টের নতুন সিটি কাউন্সিল সদস্য হয়েছেন রাচেল চারনস লিন

টরন্টোর ১৫ নম্বর ওয়ার্ড ডন ভ্যালি ওয়েস্টের নতুন সিটি কাউন্সিল সদস্য হয়েছেন রাচেল চারনস লিন। ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি।

ভোটের বেসরকারি ফলাফলে দেখা গেছে, চারনস লিন ভোট পেয়েছেন ৫৪ দশমিক ৭৬ শতাংশ বা ১২ হাজার ৮০০ এর কিছু বেশি। তার প্রতিদ্বন্দ্বী অ্যান্থনি ফুরে পেয়েছেন ৭ হাজার ৩০০ ভোট।

- Advertisement -

টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি ও চেয়ার চারনসের প্রতি অন্টারিওর সাবেক প্রিমিয়ার ক্যাথলিন ওয়েন এবং এমপি বব অলিফ্যান্টের মতো লিবারেলরা সমর্থন দেন। অলিফ্যান্ট ডন ভ্যালি ওয়েস্ট রাইডিং থেকে হাউস অব কমন্সে প্রতিনিধিত্ব করছেন।

মেয়র অলিভিয়া চাউ চারনস লিনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ডন ভ্যালি ওয়েস্ট ও সমগ্র টরন্টোবাসীর জন্য আমরা যে আরও বেশি কাজ করতে পারব সে ব্যাপারে তিনি জানেন।

উপনির্বাচনে অংশ নিয়েছিলেন মোট ১৬ জন প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চারনস লিন এবং ফুরের মধ্যে। ফুরে একজন সাবেক কলামিস্ট এবং টরন্টো সানের সম্পাদক। ২০২৩ সালের মেয়র নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন। তিনি অন্টারিওর জ¦ালানি ও বিদ্যুৎমন্ত্রী স্টিফেল লেচির মতো কনজার্ভেটিভদের সমর্থন পেয়েছিলেন।

কাউন্সিলর জে রবিনসনের মৃত্যুর পর এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত মে মাসে ক্যানসারে মারা যান তিনি। প্রায় ১৪ বছর তিনি ওয়ার্ডটির প্রতিনিধিত্ব করেন।

ভোটের আগের দিন উয় প্রার্থীকেই সপ্তাহজুড়ে স্থানীয় নেবারহুডগুলোতে প্রচারণা চালাতে দেখা যায়। লরেন্স এভিনিউয়ের উত্তরে ওয়ানলেস পার্কের কাছে ফুরে বলেন, সিটি হলে কমন্স সেন্স নীতির কণ্ঠ হওয়ার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ডন ভ্যালি ওয়েস্ট এবং টরন্টোজুড়ে পরিবারগুলো আমাকে বলেছে, জননিরাপত্তা, আর্থিক জবাবদিহিতা, যানজটমুক্তর মতো বিষয়গুলোতে তারা মনোযোগ দেখতে চায়।

অন্যদিকে চারনস লিনকে ওভারলি বুলভার্ডে ইস্ট ইয়র্ক টাউন সেন্টারের কাছে প্রচারণা চালাতে দেখা যায়। যারা ট্রাফিক, অপরাধ ও নগর উন্নয়নের মতো বিষয়গুলোর সুরাহা চাইছেন তাদের হয়ে কথা বলতে চান তিনি।

- Advertisement -

Read More

Recent