খাদ্য নিরাপত্তাহীনতাকে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিসিসোগা

মিসিসোগায় খাদ্য নিরাপত্তাহীনতাকে এখন আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে

মিসিসোগায় খাদ্য নিরাপত্তাহীনতাকে এখন আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নগরীর উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা যে নিয়মিত পর্যাপ্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের ঘাটতিতে রয়েছে সেটার স্বীকৃতি দিয়ে বুধবার একটি প্রস্তাব পাস করেছে সিটি কাউন্সিল।

সিটি অব মিসিসোগা এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তাহীনতা যে সংকটের মাত্রাকে ছাড়িয়ে গেছে আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং এটা সাময়িক কোনো সমস্যা নয়। খাদ্য নিরাপত্তাহীনতা অনেক বিপুল সংখ্যক মানুষের অনেক বেশি ক্ষতি করছে।

- Advertisement -

প্রস্তাবে মিউনিসিপালিটির ফুড সিকিউরিটি ইমার্জেন্সি রেসপন্স ফান্ড বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে খাদ্য নিরাপত্তা অ্যাডভোকেসি এবং সচেতনতামূলক প্রচারণায় অন্যান্য স্তরের সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এই প্রচারণায় জোর দেওয়া হয়েছে বাসিন্দাদের অত্যাবশ্যকীয় সহায়তায় অর্থায়ন।

অধিকন্তু, প্রাদেশিক ও ফেডারেল সরকারকে খাদ্য নিরাপত্তাহীনতাকে জরুরি অবস্থা ঘোষণায় রাজি করানো, অন্টারিওর সামাজিক সহায়তা কর্মসূচি উন্নত করা, সাশ্রয়ী, সহায়ক ও সরকারি আবাসনে বিনিয়োগ সংগ্রহ, উন্নত শ্রম আইনের মাধ্যমে শক্তিশালী কর্মীবাহিনী গড়ে তোলা সবশেষে গ্রোসারিজ অ্যান্ড এসেন্সিয়ালস বেনিফিটে সহায়তা করাও এর উদ্দেশ্য। সংকটে থাকা পরিবারগুলোকে তৎক্ষণাৎ খাদ্য ও আশ্রয় পেতে সহায়তা করবে গ্রোসারিজ অ্যান্ড এসেন্সিয়ালস বেনিফিট।

ফুড ব্যাংকস মিসিসোগার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ৭ লাখ ১৬ হাজার মানুষের সিটিতে ফুড ব্যাংকের ব্যবহার অন্টারিওতে সবচেয়ে দ্রুত বাড়ছে। শহরের প্রতি ১৩ জনের মধ্যে একজন অথবা ৮ শতাংশ মানুষ ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালে মে মাসের মধ্যে একবার ফুড ব্যাংকে এসেছেন। ২০১৯ সালে যেখানে মিসিসোগার প্রতি ৩৭ জন বাসিন্দার মধ্যে একজন ফুড ব্যাংকের সহায়তা নিয়েছিলেন।

- Advertisement -

Read More

Recent