বিদ্বেষপূর্ণ মন্তব্য করায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সেকেন্ড কাপ

সেকেন্ড কাপ কানাডা শনিবার এক ঘোষণায় বলেছে বিদ্বেষপূর্ণ মন্তব্য অঙ্গভঙ্গি করায় এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে তারা

মন্ট্রিয়লের জুইশ জেনারেল হসপিটালে পরিচালিত একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সেকেন্ড কাপ কানাডা। ওই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ, গত সপ্তাহে নগরীতে বিক্ষোভ চলাকালে তাকে বিদ্বেষপূর্ণ এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়, যার ধারণকৃত ভিডিও রয়েছে।

সেকেন্ড কাপ কানাডা শনিবার এক ঘোষণায় বলেছে, বিদ্বেষপূর্ণ মন্তব্য অঙ্গভঙ্গি করায় এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে তারা। তার ওই কর্মকা- ফ্র্যাঞ্চাইজ চুক্তির লঙ্ঘন। সেই সঙ্গে সেকেন্ড কাপ যে অন্তর্ভুক্তি ও কমিউনিটি মূল্যবোধের চর্চা করে এটা তারও লঙ্ঘন।
সেকেন্ড কাপ কানাডার মালিকানাধীন মন্ট্রিয়লভিত্তিক ফুডটেস্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার মামাস রোববার এক সাক্ষাৎকারে বলেন, তার ফোনটি যখন অনবরত বেজে চলছিল তখন তিনি মুভি দেখছিলেন। তিনি ভিডিওগুলো দেখেছেন এবং ওই নারীকে চেনেন কোম্পানির এমন অপারেশন কর্মী তার সঙ্গে কথা বলেছেন। এরপর তারা নিশ্চিত হয়েছেন যে, তিনি সত্যি সত্যিই ফ্র্যাথঞ্চাইজি।

- Advertisement -

বৃহস্পতিবার কনকোর্ডিয়া ইউনিভার্সিটির বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় একটি ভিডিও ধারণ করা হয়। তাতে মাস্ক পরিহিত এক নারীকে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে দেখা যায়। এ সময় তিনি বলেন, চূড়ান্ত সমাধান আসছে তোমাদের মতো করে, দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় ইউরোপে ইহুদি নিধনে নাৎসিদের পরিকল্পনার বর্ণনা দিতে এসব শব্দ ব্যবহার করা হতো।

আরেকটি ভিডিওতে মাস্ক না পরা একই নারীকে দেখা যায় এবং হাঁটতে হাঁটতে তিনি নাৎসি স্যালুট দিতে থাকেন।

মামাস বলেন, আমরা সবাই বাক স্বাধীনতা ও মর্যাদাপূর্ণ সংলাপের পক্ষে। কিন্তু এটা সেটা নয়। এটা বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং এটা এমন আচরণ, যা সহিংসতা উস্কে দিতে পারে বলে আমরা মনে করি। এবং আমরা পুরোপুরি এর বিপক্ষে। তাই আমরা আমাদের টিমের সঙ্গে বসে ওই নারীর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রোববার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

- Advertisement -

Read More

Recent