আমাদের অনেক বড় ব্যর্থতা

আমাদের অনেক বড় ব্যর্থতা

এটা আমাদের অনেক বড় ব্যর্থতা যে প্রায় ২০-৩০ বছরেও আমরা কোন ভাল নেতৃত্ব তৈরি করতে পারিনি। আসলে ডিক্টেটররা এমনই হয়, তারা কখনই কোন প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয় না। শেখ হাসিনাও ঠিক এমনই কাজ করেছে। অন্য কোন দলের কথা বাদই দিলাম, তার নিজের দল থেকেও কোন সাকসেসর তৈরি হতে দেয় নি। যে দুই একজন সম্ভবনাময় ছিল তাদেরকে হয় নিজের দল এর লেজুড়বৃত্তিতে নিয়ে নিছে অথবা তারা রাজনীতির কঠিন মারপ্যাঁচে পরে দিকশুন্য হয়ে এদিক ওদিক মাইর খাইছে।

ড. ইউনুসকে অভিনন্দন দেশের এই দুঃসময়ে দায়িত্ব নেবার জন্য। কিন্তু ভয়টা এখানেই, উনি কি সেই সময়টা পাবে যেখানে দেশটাকে আবার একটা নতুন জাগরন দিতে পারবে। হাজার হাজার ছাত্রদের জীবনের দাবিগুলো পুরনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে নাকি শুধু বিএনপি কে ক্ষমতায় আনার রাস্তা পরিস্কার করবে ? বিএনপি কিছুদিনের মধ্যেই আন্দোলন করা শুরু করবে যত তাড়াতাড়ি সম্ভব যাতে নির্বাচন দিয়ে দেয়। লোহা গরম থাকতে থাকতে তারা পিটানো শুরু করে দিবে। রক্তের দাগ শুকানোর আগেই তারা তাদের দুর্নীতিবাজ নেতাকে মহানায়ক বানাই দিচ্ছে। আর আওয়ামীলীগ চাবে এমন পরিস্থিতি হউক যাতে জনগণ বলে “আগেইতো ভাল ছিলাম। “জয় “তো অলরেডী ঘুরিয়ে বলেই দিছে, “We are Coming back”.  আগের সব সরকার এর প্রতিপক্ষ একটা থাকলেও এই নতুন সরকারের প্রতিপক্ষ কিন্তু অনেক, ভিডিও গেমস এর শেষের মত যেখানে সব খারাপ বস একসাথে ফাইট করতে আসে।

- Advertisement -

আর আমরা আমজনতাও অনেক মজার, যতই পরিবর্তন চাই, ভোটে দাঁড়াইলে হাসিনা খালেদা ছাড়া কাউকেই চিনিনা । যখন স্রোত যেদিকে, ওইদিকে নাকি কলাগাছ দাঁড়াইলেও ভোটে পাশ করে।  এজন্য দলের বাইরে যেই কয়েকজন ভদ্রলোক আগে ট্রাই করছিল, তাদেরতো জামানত বাজেয়াপ্ত হইত।

তবে এই Gen-Z দেখায় গেছে আসলে চাইলে পরিবর্তন সম্ভব। আমি চাই না এরা রাস্তায় দাড়ায় ট্রাফিক কন্ট্রোল করুক অথবা রাস্তায় ঝাড়ু দিক। আমি চাই এই Gen-Z এমন একটা ব্যবস্থা আনবে যেখানে ট্রাফিক পুলিশ তার কাজটা ঠিকমত করবে, ঝাড়ুদার তার ঝাড়ুটা ঠিকমত দিবে। এই নতুন সরকারে তাদের প্রতিনিধিত্ব থাকুক যাতে এই প্রজন্ম থেকে একদল নেতা তৈরি করা যায় যারা আমাদেরকে “জয় বাংলা থেকে জিন্দাবাদ “এই ঘূর্ণিপাক থেকে বের করে নিয়ে আসবে। আমি আশাবাদী. . .

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Read More

Recent