মুদি দোকানে পণ্য ঘাটতির শংকা

ওমিক্রনের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন অব্যাহত থাকায় কানাডার মুদি দোকানগুলোতে কিছু সামগ্রী কম দেখা যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। তবে এ নিয়ে কানাডিয়ানদের উদ্বিগ্ন হওয়ার বা তাড়াহুড়ো করে কিছু কেনারও দরকার নেই বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

- Advertisement -

মুদি দোকানের তাকগুলোতে খাদ্যপণ্য রয়েছে। যদিও সুপ, সেরিয়াল, তাজা ফল ও সবজি এবং মাংসের কিছু ঘাটতি দেখা দিতে পারে। কিছু কানাডিয়ান হয়তো সম্প্রতি দোকানে ফাঁকা তাক দেখে থাকবেন। কিন্তু এটা আগের সপ্তাহে কানাডার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতকালীন ঝড়ে ফল। সরবরাহ বিলম্বিত করার জন্য আবহাওয়া যেমন দায়ী একইভাবে দীর্ঘমেয়াদী অন্যান্য বিষয়ও এখনও বিদ্যমান, যা রিটেইল কাউন্সিলের জন্য উদ্বেগের।

ওমিক্রনের কারণে শ্রমিক স্কংট এগুলোর মধ্যে অন্যতম। যদিও ব্রিটিশ কলাম্বিয়া এবং অন্টারিও সংক্রমণের পঞ্চম ঢেউ চ‚ড়ায় পৌঁছেছে বলে আশার কথা শুনিয়েছে। তাই অনেক কর্মীই কর্মক্ষেত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব রাখঅ আরেকটি বিষয় হলো সীমান্তের উভয় পাশে ট্রাকচালকদের বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের আওতায় আনা। কানাডায় এটা কার্যকর হয়েছে ১৫ জানুয়ারি। তবে যুক্তরাষ্ট্র এক সপ্তাহ পর অর্থাৎ ২২ জানুয়ারি এটি কার্যকর করেছে।

মুদি দোকানের ওপর প্রভাব কতটা হবে এখনই তা দেখা যাচ্ছে না। কানাডা যুক্তরাস্ট্র থেকে প্রতি বছর ২ হাজার ১০০ কোটি ডলার মূল্যের খাদ্য আমদানি করে। এর ৭০ শতাংশ আসে সীমান্ত পাড়ি দিয়ে সড়কপথে।

কানাডিয়ান ্ট্রাকিং অ্যালায়েন্সের (সিটিএ) হিসাব অনুযায়ী, বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের কারণে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী ৩২ হাজার ট্রাকচালক বিরত থাকবেন। এটা মোট ১ লাখ ৬০ হাজার ট্রাকচালকের প্রায় ২০ শতাংশ। এছাড়া এমনিতেই এ খাতে প্রায় ২৩ হাজার ট্রাকচালকের ঘাটতি রয়েছে।

এ অবস্থায় কোনো সমস্যা হবে না এটা বিশ্বাস করাই কঠিন বলে জানান শার্লেবোয়িস। তিনি বলেন, শীতে কানাডায় অনেক ফসল না ফলায় ফল ও সবজির জন্য আমাদের যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হয়, যা এই সময়ে আমাদের খাদ্য ব্যবস্থাকেভঙ্গুর করে তুলছে।

বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের প্রভাব একেক মুদি দোকানের ওপর একেকভাবে পড়বে বলে মনে করেন শার্লেবোয়িস। তিনি বলেন, বৃহৎ মুদি কোম্পানিগুলোর সিংহভাগেরই নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে এবং নিজস্ব ভ্যাকসিনেশনের কারণে তাদের কোনো সমস্যা হবে না বলেই মনে হচ্ছে। তবে ছোট মুদি দোকানগুলোর নিজস্ব পরিবহন ব্যবস্থা ও বিপুল সংখ্যক গ্রাহক না থাকায় না তাদের ওপর প্রভাবটা হবে ব্যাপক। সীমিত সংখ্যক চালকের কারণে কে সরবরাহ পাবে সেটি কোম্পানিকেই আগে ঠিক করতে হবে।

This article was written by Rezaul Haque as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Read More

Recent