
আওয়ামী লীগ বিরোধীদের মধ্যেও অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ বিরোধী মানেই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এমন ভাবার কোন কারন নাই।
তবে আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটি মারাত্নক সমস্যা হচ্ছে, তারা যে কোন মূল্যে আওয়ামী লীগ বিরোধীতা পছন্দ করে। দেশ ধ্বংস হয়ে যাক, এরপরেও তারা আওয়ামী লীগ বিরোধী শক্তিকেই সমর্থন দিয়ে যাবে। এমনকি সেই আওয়ামী লীগ বিরোধী শক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হয় তাতেও তাদের কোন সমস্যা নেই। সেই স্বাধীনতা বিরোধী শক্তিকেও তারা অকুন্ঠ সমর্থন দিয়ে যাবে যদি তারা আওয়ামী লীগ বিরোধী হয়।
এর প্রমান হচ্ছে, আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একদিকে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলে, আবার অন্য দিকে একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী ড.ইউনুসের অন্তবর্তীকালীন সরকারকেও তারা সমর্থন করে। এমন স্ববিরোধী অবস্থানের কারন হচ্ছে, ড.ইউনুস শুধু আওয়ামী লীগ বিরোধীই নন,তিনি আওয়ামী লীগ বিদ্বেষীও। এইজন্য আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ড.ইউনুস মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী হওয়া সত্ত্বেও তাকে সমর্থন করে যেহেতু তিনি আওয়ামী লীগ বিরোধী।
বিষয়টি interesting কিন্তু সত্য।
তবে তাদের এই স্ববিরোধী অবস্থানের কারনে তারা নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
এই প্রশ্নগুলি মোকাবিলা করার জন্য তারা কিছু গৎবাঁধা নেরেটিভস তৈরি করে রেখেছে। কিছু alibies তাদের রেডি করা আছে।
তাই তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করে লাভ নেই। আগেই বলেছি, দেশ ধ্বংস হয়ে যাক কিন্তু আওয়ামী লীগ বিরোধীতা চাই।
ইউনুস দেশ ধ্বংস করে দিচ্ছে কিন্তু তাকেই সমর্থন দিতে হবে, কারন তিনি আওয়ামী লীগকে ভালোই দমন করে যাচ্ছেন। এতেই আওয়ামী লীগ বিরোধীরা মহা খুশি,মহা আনন্দিত।
আওয়ামী লীগ বিরোধীদের এই চমৎকার অথচ হাস্যকর দিকটি ভেবে দেখবেন বন্ধুরা।
তারা কিন্তু বলে না, আওয়ামী লীগের পতন চেয়েছি কিন্তু এর বিনিময়ে ড.ইউনুসের মতো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কাউকে ক্ষমতায় দেখতে চাইনি।
ড.ইউনুস যদি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের হতেন এবং একই সাথে আওয়ামী লীগ বিরোধী হতেন তবে হয়ত বলার কিছু থাকতো না। কিন্তু তিনি সরাসরি বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী। তাই এই বিষয়ে আমরা যারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে আছি তারা কথা বলবোই, তার বিরুদ্ধে সোচ্চার হবোই। মুক্তিযুদ্ধের পক্ষেও কথা বলবো, আবার মুক্তিযুদ্ধ বিরোধী ড.ইউনুসের বিরোধিতা করবো না, দুটি একই সাথে যায় না। ড.ইউনুসকে সমর্থন করা মানে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
স্কারবোরো, কানাডা
