নারী নিয়ে ভাবনা

নারীর স্বকীয়তা বহুমাত্রিক নারী মমতাময়ী মা নারী প্রেমময় স্ত্রী ভালবাসার বোন

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

- Advertisement -

নারীর স্বকীয়তা বহুমাত্রিক। নারী মমতাময়ী মা। নারী প্রেমময় স্ত্রী। ভালবাসার বোন। স্নেহময়ী কন্যা। বিধাতা নারীকে অপরূপ সৌন্দর্য দিয়ে তৈরী করেছেন। মা হওয়ার মত অসম্ভব গৌরবান্বিত সক্ষমতার অধিকারী করেছেন। সন্তানের প্রাথমিক খাদ্যের মহিমা ধারায় সিক্ত করে দিয়েছেন। সংসারের বন্ধন অটুট রাখার যাদুকরী ক্ষমতা দিয়েছেন। দিবা রাত্রির বেশীরভাগ সক্রিয়তায় কাটানোর মানসিক প্রাচুর্য দিয়েছেন।

ইদানিং নারী একাধারে কর্ম-সংসার-মনোজগত সামলাতে ক্রমেই চাপ সামলানোর শেষ সীমায় উপনীত। মনে করি, এখানে ব্যালেন্স হওয়া দরকার। যারা ভাবেন, তাদের আরও ভাবতে হবে। একমুখী ভারে যেন ভারসাম্যহীনতায় সমাজ সংসারের ব্যবস্হাপনা ভেঙ্গে না পড়ে।

আমি নারীবাদের বিপক্ষে। পুরুষবাদের ত্রিশুল। নারী পুরুষের সম্মিলিত অবস্হানে সংসার। এখানে কাউকে আলাদা করার চেষ্টা মানে ফাটল ধরানো। যারা এর প্রবক্তা তারা কোনভাবেই সমাজের মঙ্গল চান না। তারা আসলে কনজিউমারইজমের ভাবসন্তান। তাদের ব্যক্তিগত জীবনের অধ্যায়নে আমার যুক্তির সারবত্তা প্রমাণীত হবে সন্দেহ নেই।

আমার তো মনে হয় নারী আছে বলেই জগৎ সংসার তার ভারসাম্য ধরে রাখতে পেরেছে। টিকে আছে। যদি আরেকটা জীবন পেতাম, গান শিখতাম আর সংসারে মা হয়ে জন্মাতাম।

মা-বোন-স্ত্রী-কন্যা সম্পর্ক নির্বিশেষে পৃথিবীর তাবৎ নারীকে আমার স্যালুট।

 

হ্যামিল্টন, কানাডা

- Advertisement -

Read More

Recent