ব্রেস্ট মিল্ক কোম্পানির লাইসেন্স স্থগিত করল কানাডা

বুবি ফুড যেসব বিধিবিধান প্রতিপালনে ব্যর্থ হয়েছে সেগুলোর একটি তালিকা দিয়েছে সিএফআইএ এ

আলবার্টার ব্রেস্ট মিল্ক ফ্রিজ-ড্রাইং কোম্পানি বুবি ফুডের সেফ ফুড ফর কানাডিয়ান্স (এসএফসি) লাইসেন্স স্থগিত করেছে দ্য কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ)। বেশ কিছু বিধিবিধান পরিপালনে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

ফুড ইন্সপেকশন এজেন্সির তথ্য অনুযায়ী, ৫ মার্চ কোম্পানিটির এই লাইসেন্স স্থগিত করা হয়। সিএআইএ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, স্থগিতাদেশ কার্যকর থাকা অবস্থায় ক্যালগেরিভিত্তিক কোম্পানিটি লাইসেন্স সংক্রান্ত কোনো কাযক্রম পরিচালনা করতে পারবে না।

- Advertisement -

বুবি ফুড যেসব বিধিবিধান প্রতিপালনে ব্যর্থ হয়েছে সেগুলোর একটি তালিকা দিয়েছে সিএফআইএ। এর মধ্যে রয়েছে হ্যাট আমদানি-রপ্তানি এবং আন্তঃপ্রদেশ চলাচল কার্যক্রম সেফ ফুড ফর কানাডিয়ান্স রেগুলেশন্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়া, সেফ ফুড ফর কানাডিয়ান্স রেগুলেশন্সের দ্বিতীয় অংশ লঙ্ঘন, রেগুলেশন্সের চতুর্থ অংশ লঙ্ঘন, ফুড অ্যান্ড ড্রাগস অ্যক্টের সেকশন ৪ ও ৭ লঙ্ঘন এবং ফুড অ্যান্ড ড্রাগস অ্যাক্টের ৩ ও ৫ অনুচ্ছেদ পরিপালন না করা। তবে লাইসেন্স স্থগিতের কারণে পণ্য প্রত্যাহারের কোনো ঘটনা ঘটেনি।

ঘোষণায় আরও বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে লাইসেন্সধারী সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে বলে সিএফআইএ সিদ্ধান্ত জানালে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। তবে ৯০ দিন সময়ের মধ্যে সংশোধনমূলক কোনো পদক্ষেপ না নেওয়া হলে লাইসেন্স পুরোপুরি বাতিল হয়ে যাবে।

- Advertisement -

Read More

Recent