নিষিদ্ধের তালিকায় আরও ১৭৯ মডেলের আগ্নেয়াস্ত্র

সহযোগী জননিরাপত্তামন্ত্রী রাচেল বেন্দায়ান শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন দ্রুততম সময়ে এই উদ্যোগ কার্যকর হবে

অস্ত্র নিয়ন্ত্রণ নীতি শক্তিশালী করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ট্রুডোর লিবারেল সরকার নিষিদ্ধের তালিকায় আরও ১৭৯ মডেলের আগ্নেয়াস্ত্র যুক্ত করেছে। লিবারেলরা তাদের নিষিদ্ধের তালিকায় ৩২৪টি আগ্নেয়াস্ত্র যুক্ত করার দুই মাস পর নতুন করে এই ঘোষণা এল।

সহযোগী জননিরাপত্তামন্ত্রী রাচেল বেন্দায়ান শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দ্রুততম সময়ে এই উদ্যোগ কার্যকর হবে। নিষিদ্ধের আওতায় অ্যাসল্ট-স্টাইল আগ্নেয়াস্ত্রের যেন এটাই শেষ তালিকা হয় সেটাই আমাদের আশা। সেটাই আমাদের সরকারের ইচ্ছা। আমরা যদি কাজটি ভালোভাবে সমাধা করতে পারি তাহলে নতুন মডেলের অ্যাসল্ট-স্টাইল অস্ত্র জব্দের সব ধরনের ব্যবস্থা নিম্চিত হবে। সেই সঙ্গে কানাডার বাজারে এগুলোর বৈধ প্রবেশ রোধ করা যাবে।

- Advertisement -

বেন্দায়ান নিষিদ্ধ এসব অস্ত্রকে যুদ্ধাস্ত্র হিসেবে বর্ণনা করেন। যদিও এগুলোর বড় অংশ সেমি-অটোমেটিক হান্টিং ও স্পোর্টিং আগ্নেয়াস্ত্র, যেগুলো বিশেষভাবে বেসামরিক বাজারে বিপণন হয়ে থাকে।

নিবন্ধিত আগ্নেয়াস্ত্র ও বৈধ অস্ত্রধারীদের নিরস্ত্র করার ফলে অস্ত্র সংক্রান্ত অপরাধ কমে আসবে বলে সরকার ঘোষণা দিলেও অ্যাকাডেমিক ও পুলিশ প্রধানরা বছরের পর বছর ধরে বলে আসছেন, কানাডায় অপরাধে ব্যবহৃত অধিকাংশ আগ্নেয়াস্ত্র কানাডার বাজারে বিক্রি হয় না। এবং এগুলো যুক্তরাষ্ট্র থেকে পাচার হয়ে আসে।

বেন্দায়ান বলেন, সরকারের বাইব্যাক কর্মসূচি একটি সফল কর্মসূচি, গত ডিসেম্বর থেকে যা চলমান রয়েছে। আজ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার আগ্নেয়াস্ত্র দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সংগ্রহ বা ধ্বংস করার জন্য জমা দিয়েছে। এগুলোর বড় অংশ এরই মধ্যে ধ্বংস করা হয়েছে।

- Advertisement -

Read More

Recent