অস্থায়ী ভিত্তিতে বিদেশি পাইলট নিয়োগ বন্ধ করল ওয়েস্টজেট

ককপিটে অস্থায়ী বিদেশি কর্মী নেওয়ার উদ্যোগ থেকে সরে এসেছে কানাডার উড়োজাহাজ পরিবহন সংস্থা ওয়েস্টজেট

ককপিটে অস্থায়ী বিদেশি কর্মী নেওয়ার উদ্যোগ থেকে সরে এসেছে কানাডার উড়োজাহাজ পরিবহন সংস্থা ওয়েস্টজেট। এক ইমেইলে এয়ারলাইনটির মুখপাত্র জুলিয়া কাইজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তারা তাদের আঞ্চলিক অঙ্গ প্রতিষ্ঠান ওয়েস্টজেট এনকোরের জন্য বিদেশি কর্মী খোঁজার কাজ বন্ধ রেখেছে।

অস্থায়ী বিদেশি কর্মীর যে কর্মসূচি রয়েছে তার আওতায় বিদেশি পাইলট নিয়োগের ব্যাপারে ওয়েস্টজেটের আবেদন গত মাসে অনুমোদন করে ফেডারেল সরকার। কোম্পানিটি এবং দেশের প্রধান পাইলট ইউনিয়নের কাছ থেকে এমনটাই জানা গেছে।
তবে এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন এই পদক্ষেপের বিরোধিতা করেছে। আদালতের নথি অনুযায়ী, ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া পারমিটের জন্য প্রায় ৬০টি অনুরোধ গ্রহণ করেছিল ওয়েস্টজেট। ইউনিয়নটি গত মাসে আদালতের কাছে সরকারের এই অনুমোদন বাতিলের আবেদন করে। এই সিদ্ধান্ত বাতিল চেয়ে ফেডারেল কোর্টে আবেদন করে তারা।

- Advertisement -

ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ১০ মার্চ ওয়েস্টজেটকে সবুজ সংকেত দেওয়ার আগে কর্মসংস্থানমন্ত্রী পাইলটস অ্যাসোসিয়েশন অথবা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেননি। ইউনিয়নের কানাডা শাখার প্রধান টিম পেরি যুক্তি তুলে ধরে বলেন, বেতন ও কর্মপরিবেশ নিয়ে ইউনিয়নের যে লক্ষ্য বিশে থেকে অস্থায়ী ফ্লাইট ক্রু নিয়োগ তাকে ক্ষতিগ্রস্ত করবে। ফেডারেল কর্মসূচির নিয়মের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কানাডায় আপনার মর্যাদা সরাসরি নিয়োগদাতার চোখে ভালো কর্মী হওয়ার সঙ্গে সম্পর্কিত।

অস্থায়ী বিদেশি কর্মী সংক্রান্ত কর্মসূচি কানাডার স্থায়ী বাসিন্দা নন এমন ব্যক্তিদের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কাজের সুযোগ দিয়ে থাকে। এই সুযোগ দেওয়া হয় নিয়োগদাতারা যখন স্বল্পমেয়াদে কর্মী সংকটে পড়ে এবং যোগ্য কানাডিয়ান কর্মী সেভাবে পাওয়া যায় না।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent