মর্যাদা হারানো সত্ত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনডিপি

আনুষ্ঠানিক পার্টির দর্যাদা হারানো সত্ত্বেও এই সংসদে এনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির অন্তবর্তীকালীন নেতা ডন ডেভিস

আনুষ্ঠানিক পার্টির দর্যাদা হারানো সত্ত্বেও এই সংসদে এনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির অন্তবর্তীকালীন নেতা ডন ডেভিস। সংসদে সরকারি দলের নেতা স্টিভেন ম্যাককিনন সোমবার সকালে বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে এনডিপিকে আনুষ্ঠানিক পার্টির মর্যাদা দেওয়া সম্ভব হচ্ছে না। আনুষ্ঠানিক দলীয় মর্যাদা পেতে হলে সংসদে ১২টি আসন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে আইনে। সম্প্রতি অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে এনডিপি আসন পেয়েছে মাত্র সাতটি।

আনুষ্ঠানিক মর্যাদা না থাকায় এনডিপি প্রশ্নোত্তর পর্বে প্রাত্যহিক প্রশ্ন করতে পারবে না। সেই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিতে তাদের আসনপ্রাপ্তিরও কোনো নিশ্চয়তা নেই এবং স্বীকৃত দলগুলোর জন্য আর্থিক বরাদ্দ থেকেও বঞ্চিত হবে তারা।

- Advertisement -

পার্লামেন্ট হিলে ডন ডেভিস বলেন, সংখ্যালঘু সরকার ব্যবস্থায় সাতটি আসন থাকা যেকোনো দলেরই নিশ্চিতভাবেই ক্ষমতার ভারসাম্য থাকে। আমি বিশ্বাস করি এই সংসদে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছি। আমি মনে করি সংখ্যালঘু সরকারে আমাদের সামনে সত্যিকারের সুযোগ হচ্ছে প্রগতিশীল নীতিগুলো নিয়ে চাপ প্রয়োগ করা এবং এই সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা, যেটা আপনি সংখ্যাগরিষ্ঠ সরকারে পারবেন না।

এনডিপি সংসদীয় স্থায়ী কমিটিতে আসন পাচ্ছে কিনা জানতে চাইলে ডেভিস বলেন, এ ব্যাপারে অন্য দলগুলোর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এনডিপি এখন প্রাপ্যসুবিধাগুলো নিশ্চিত করার দিকে জোর দিচ্ছে এবং অফিসগুলো ধরে রাখা হবে। একটি যুক্তি আমি দেখিয়েছি এবং সেটি হলো আমরা জাতীয় পর্যায়ের দল। ১২ লাখ কানাডিয়ান আমাদের ভোট দিয়েছেন এবং আমাদের ওপর অর্পিত দায়িত্ব পরিপালনে আমাদের হাতে প্রয়োজনীয় রসদ থাকা জরুরি।

ডেভিস বলেন, হাউস অব কমন্সে এনডিপির আনুষ্ঠানিক দলীয় মর্যাদালাভের বিষয় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কথা বলেছেন। প্রাদেশিক আইনসভায় বিরোধীদলকে আনুষ্ঠানিক দলীয় মর্যাদা দেওয়ার দৃষ্টান্ত এক্ষেত্রে তুলে ধরেন তিনি।

সর্বশেষ এনডিপি আনুষ্ঠানিক দলীয় মর্যাদা হারিয়েছিল ১৯৯৩ সালে। এরপর ১৯৯৭ সালে তা আবার পুনরুদ্ধার করে দলটি।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent