অখন্ড কানাডার পক্ষে অ্যান্ড্রু শিয়ার

হাউস অব কমন্সে কনজার্ভেটিভ নেতা অ্যান্ড্রু শিয়ার বলেছেন তিনি অখন্ড কানাডার পক্ষে

হাউস অব কমন্সে কনজার্ভেটিভ নেতা অ্যান্ড্রু শিয়ার বলেছেন, তিনি অখন্ড কানাডার পক্ষে। তবে আলবার্টার আলাদা হওয়ার ব্যাপারে সম্ভাব্য গণভোটের তিনি নিন্দা করবেন না। শিয়ার বলেন, প্রদেশে কী হচ্ছে তা দেখার ভার আমি প্রাদেশিক প্রিমিয়ারদের হাতে ছেড়ে দেব।

বিচ্ছিন্নতা নিয়ে গণভোট যে ভুল পথ তিনি সেটা জোর দিয়ে কেন বলছেন না? সিটিভি কোয়েশ্চেন পিরিয়ডে অ্যান্ড্রু শিয়ারের কাছে এই প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, আমি আলবার্টার অধিবাসী নই। আমি সাস্কেচুয়ানের অধিবাসী। আমাদের প্রিমিয়াররা সে ব্যাপারে বলছেন না। কিন্তু আমি নিশ্চিতভাবেই অখন্ড কানাডার কথা বলব।

- Advertisement -

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিচ্ছিন্নতা নিয়ে গণভোটের পক্ষে অনলাইনে দাবি জোরালো হচ্ছে। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথের সরকার গত মাসে রেফারেন্ডামের জন্য পিটিশনের শর্ত শিথিল করার প্রস্তাব আইনসভায় উপস্থাপন করেন। আইনটি পাস হলে গণভোটের জন্য প্রয়োজনীয় স্বাক্ষরের সংখ্যা কমে আসবে। সেই সঙ্গে স্বক্ষর সংগ্রহের সময় বৃদ্ধি পাবে।

গত মাসে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, বিচ্ছিন্নতার জন্য ব্যালটে ভোটের পথে তার সরকার যাবে না। যদিও তার সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং আগামী বছর গণভোটের ব্যালটে বিচ্ছিন্নতা নিয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত করবে। তবে তার আগে পিটিশনকে বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে হবে।

গত মাসের নির্বাচনে কনজার্ভেটিভরা আলবার্টা এবং সাস্কেচুয়ানে উভয় প্রদেশেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। বিচ্ছিন্নতা যে সমাধান নয় সেই ধারণা ছড়িয়ে দেওয়া তার দলের জন্য আসন্ন কিনা? এমন প্রশ্নের উত্তরে শিয়ার বলেন, আলবার্টার বিচ্ছিন্নতা ও গণভোট ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেশ কিছু লিবারেল বিল বাতিল করা। অখন্ড কানাডার জন্য কানাডিয়ানদের কাজ করা জরুরি বলে আমি মনে করি।

আমাদের দলও সেটাই করতে যাচ্ছে। তিনি চান লিবারেলদের আনা বিল সি-৭৫ ও সি-৫ বাতিল করতে। বিলে জামিন সংস্কারে ফৌজদারি বিধিতে সংশোধনী আনা হয়েছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent