টিমে যখন

আজ টিমে কফি নিতে গিয়ে খেয়াল করলাম আমার সামনের মানুষ গুলো কে আমার মতো না চাইতেই নেপকিন স্লিভট্রে দেয়নি

আজ টিমে কফি নিতে গিয়ে খেয়াল করলাম আমার সামনের মানুষ গুলো কে আমার মতো না চাইতেই নেপকিন, স্লিভ,ট্রে দেয়নি। প্রতিদিন মেয়েটা আমাকে বেশ এক্সটা যত্ন নিয়ে কফির সাথে অন্য কিছু দেয়।আজ খেয়াল করাতে বিষয় গুলো স্পষ্ট হয়ে গেলো। আমি সব সময় পরিপাটি হয়ে কাজে যাই।আর মরনিং কফি কিনতে গেলে আমার ড্রেস আপ, কথা বলা সর্বপরি অস্থির না হয়ে তার কাজ কে সন্মান করে আমার কফির জন্য অপেক্ষা করাতে সে আমার জন্য এক্সট্রা যত্ন নেয়।

সেটা কাজের জায়গা বলেন, বাইরে কোথায় বেড়াতে যাওয়া বলেন।  পাবলিক প্লেসে গেলে আপনি কি ভাবে নিজেকে সন্মানিত করতে চান সেটা নির্ভর করবে।আপনার নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন তার উপর। আমরা অনেকে অভিযোগ করে বসি। উনি আমাকে পাত্তা দেইনি, নোটিশ করেনি, সালাম দেয়নি।আপনি নোটিশ করার মতো তাকে কি সুযোগ দিয়েছেন। ঢিল টা নিজের দিকে ছুড়ে দেখুন সে ভুল না আপনি ভুল।

- Advertisement -

আমার সাথে কাজ করে একটা মেয়ে। তার বডি স্মেল এর জন্য অনেক ক্লাইন্ট কমপ্লেন করে। সে তোয়াক্কা করে না।আমিও ইনিয়ে বিনিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কিছুতেই হাইজেনিক ব্যাপারে সর্তক না। প্রতিদিন ফ্রেশ শাওয়ার নেয়া,ফ্রেশ কাপড় পড়া, এই গুলো প্রতিদিনের কাজকর্মের মধ্যে পড়ে। বিশেষ করে যারা পাব্লিক নিয়ে কাজ করেন। একটা সময় খেয়াল করলাম ক্লাইন্ট তাকে রিফিউজ করা শুরু করেছে। সে কিন্তু ভালো স্টাইলিস্ট কিন্তু সচেতন না বলে সে ক্লাইন্ট হারাচ্ছে। এটা তো কাজের যায়গা। অনেক জীবন সংগি আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এই এক কারণে।

আমরা অনেক ছোট জিনিস ইগনোর করি। কিন্তু ছোট ছোট জিনিস অনেক সময় আপনার ব্যক্তিত্ব আপনার সন্মান বয়ে আনে যেটা আমরা অনেকে বুঝিনা। সেদিন বাংলাদেশের এক শিল্পী এলো মেলো গাছের তলায় শুয়ে হৈচৈ ফেলে দিয়েছিলো।কিন্তু  সে রিলাক্স করতেই পারে কিন্তু তার ও একটা সৌন্দর্য্য আছে।যেহেতু তুমি পাব্লিক ফিগার। তাই মানুষের উলটা পালটা সন্দেহ করা দোষের কিছু না।তাই নিজেকে একটু গুছিয়ে চলি, নিজেকে রেসপেক্ট করি তাহলে অন্যও আমাকে রেসপেক্ট করবে।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent