
ব্যারির টিম হর্টন্সের একটি আইটলেট থেকে হেপাটাইটিস এ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। সিমকো মাস্কোকা ডিস্ট্রিক্ট হেলথ ইউনিটের (এসএমডিএইচইউ) কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লিভিস্টন স্ট্রিট ইস্ট এবং সেন্ট ভিনসেন্ট স্ট্রিটের কোণায় অবস্থিত একটি টিম হর্টন্সের একটি কফি শপের এক ফুড হ্যান্ডলারের হেপাটাইটিস এতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের রোগটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। তারপরও কোনো ধরনের লক্ষণ দেখা যায় কিনা সে ব্যাপারে সজাগ থাকা উচিত। এই ভাইরাসের সংস্পর্শে আসার ১৫ থেকে ২০ দিনের মধ্যে সংক্রমণ দেখা দেয়।
এসএমডিএইচইউ বলেছে, রেস্তোরাঁটিতে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই। জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষ পুরোপুরি সহযোগিতা করছেন। এবং এটা মনে রাখা জরুরি যে, এ ধরনের পরিস্থিতি যেকোনো স্থানেই দেখা দিতে পারে।
যারা রেস্তোরাঁটিতে খাবার ও পানীয় গ্রহণ করেছেন তাদেরকে ১৪ দিনের মধ্যে হেপাটাইটিস এ ভ্যাকসিন নেওয়ার সুপারিশ করেছে জনস্বাস্থ্য ইউনিটটি। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।
ব্যারির ১৫ স্পারলিং ড্রাইভে টিম হর্টন্সে যারা ভাইরাসটির সংস্পর্শে এসে থাকতে পারেন তাদের জন্য স্বাস্থ্য ইউনিটটি হেপ এ টিকাদান ক্লিনিক চালু করবে।
তবে যারা ১৭ মে থেকে ২৯ মে সময়েল মধ্যে টিম হর্টন্সের রেস্তোরাঁটিতে গেছেন তাদের টিকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এর পরিবর্তনে স্বাস্থ্য ইউনিটটি তাদেরকে রোগটির কোনো লক্ষণ দেখা যায় কিনা সেদিকে নজর রাখার পাশাপাশি প্রয়োজন হলে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
হেপাটাইটিস এ লিভারের সংক্রমণ। দূষত খাবার, পানীয় এবং আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে রোগটি অন্যদের মধ্যে ছড়াতে পারে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ¦র, ক্ষুধামন্দা, বমি বমিভাব, পেটে ব্যথা, ঘন প্র¯্রাব অথবা মেটে রংয়ের পায়খানা, ডায়রিয়া এবং ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া।
This article was written by Rezaul Haque as part of the LJI
