
মন্ট্রিয়লে মালিকদের দাবিকবকৃত বাড়ি ভাড়া ২০১৯ সাল থেকে প্রায় ৭১ শতাংশ বেড়েছে। নতুন এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে তুই শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের দাবিকৃত মাসিক ভাড়া ছিল এক হাজার ৯৩০ ডলার। ছয় বছর আগে দুই শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া চাওয়া হতো যেখানে এক হাজার ১৩০ ডলার। কুইবেকের আরও কিছু শহরে দাবিকৃত বাড়ি ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। ড্রামোন্ডভিল এবং শেরব্রুক এর মধ্যে অন্যতম।
২০২৫ সালে দাবিকৃত বাড়ি ভাড়া সবচেয়ে বেশি যেসব শহরে মন্ট্রিয়ল রয়েছে তার মধ্যে ১৭তম স্থানে। তবে ভ্যানকুভার এবং টরন্টোর চেয়ে মন্ট্রিয়লে দাবিকৃত বাড়ি ভাড়া এখনো অনেক কম রয়েছে। ভ্যানকুভার এবং টরন্টোতে দাবিকৃত বাড়ি ভাড়া যথাক্রমে মাসিক তিন হাজার ১৭০ এবং ২ হাজার ৬৯০ ডলার।
তবে ভ্যানকুভারে ছয় বছরে দাবিকৃত বাড়ি ভাড়া বেড়েছে মাত্র ২৭ শতাংশ। আর টরন্টোতে বেড়েছে মাত্র ৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদীয় চুক্তির ভিত্তিতে ভাড়াটিয়ারা যে ভাড়া পরিশোধ করেন দাবিকৃত ভাড়া তার চেয়ে অনেক বেশি রয়েছে। এটা আবাসন বাজারের বর্তমান প্রবণতার সামগ্রিক চিত্র।
This article was written by Rezaul Haque as part of the LJI
