হ্যামিল্টন এরিনার নতুন নাম টিডি কলিসিয়াম

অন্টারিওর হ্যামিল্টনে ওক ভিউ গ্রুপের এরিনা প্রকল্পের নামের স্বত্ত্বের জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে টিডি ব্যাং গ্রুপ

অন্টারিওর হ্যামিল্টনে ওক ভিউ গ্রুপের এরিনা প্রকল্পের নামের স্বত্ত্বের জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে টিডি ব্যাং গ্রুপ। এ বছরের শেষের দিকে প্রকল্পটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ১৮ হাজার আসনবিশিষ্ট স্পোর্টস ও বিনোদন ভেন্যুটির নতুন নাম হবে টিডি কলিসিয়াম।

ওক ভিউ গ্রুপ ফার্স্টঅন্টারিও সেন্টার সংস্কার করছে। ২৮ কোটি ডলারের প্রকল্পটিতে রয়েছে প্রিমিয়াম আসন ব্যবস্থা, উন্নত অ্যাকুস্টিকস ও সাইলাইন এবং উন্নত কনকোর্স। আরও যেসব উন্নয়ন করা হচ্ছে তার মধ্যে রয়েছে নতুন একটি আর্টিস্ট লাউঞ্জ, উন্নত প্রোডাকশন সুবিধা এবং ইলেক্ট্রিক্যাল ও লাইটিং ব্যবস্থার আধুনিকায়ন। বিশ^ব্যাপী স্পোর্টস ও বিনোদন ভেন্যুর মালিকানা রয়েছে ওক ভিউ গ্রুপের।

- Advertisement -

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent