
কিছু অপারাধের ক্ষেত্রে জামিনের শর্ত এবং শাস্তি কঠোর করে এই ফলে আইন উত্থাপন করতে যাচ্ছে ফেডারেল সরকার। বিশেষ করে যারা সংঘবদ্ধ অপরাধ, মানবপাচার, বাড়িতে হানা দেওয়া ও গাড়ি চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এটি করা হচ্ছে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী শন ফ্রেজার।
ফ্রেজার বলেন, ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে এটা প্রায় নিশ্চিত। সরকার বাড়তি কিছু সংস্কারের বিষয়টিও বিবেচনা করতে পারে। তবে নির্বাচনী প্রচারণার সময় লিবারেল পার্টি যে অপরাধ নীতির প্রতিশ্রুতি দিয়েছিল তার সর্বনি¤œ বাস্তবায়ন হবে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত মে মাসে ফ্রেজারকে বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। নির্বাচনী প্রচারণায় কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর সহিংস অপরাধের জন্য লিবারেল সরকারকে দোষারোপ করার পর তাকে এই দায়িত্ব দেন কার্নি।
লিবারেল ক্যাম্পেইন প্ল্যাটফরম পয়লিয়েভরের অভিযোগের প্রতিক্রিয়ায় কিছু ক্ষেত্রে জামিন পাওয়া কঠোর করার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে রয়েছে সহিংসতা বা সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে গাড়ি চুরি, বাড়িতে হানা দিয়ে ডাকাতি এবং মানবপাচার ও চোরাচালানির মতো কিছু অপরাধ। একই সঙ্গে তারা গাড়ি চুরি, সহিংস ও সংঘবদ্ধ অপরাধ একাধিকবার করলে সেক্ষেত্রে কঠোর শাস্তির নীতিমালা করার প্রতিশ্রুতিও দেয় তারা। পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয় গাড়ি চুরি এবং গুরুতর ও সহিংস অপরাধের উপর্যুপরি জেলের।
ফ্রেজার বলেন, দেশের কিছু অংশে সুনির্দিষ্ট কিছু অপরাধ কর্মক্রা- বেড়ে গেছে। গাড়ি চুরিকে আমরা বড় ধরনের সমস্যা হিসেবে দেখছি। যদিও গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) চলতি বছর গাড়ি চুরি গত বছরের তুলনায় কমেছে। এসব ঘটনা চালিত করতে সংঘবদ্ধ অপরাধ।
আইনের পরিবর্তন এ ধরনের অপরাধের শক্তিশালী প্রতিরোধক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানান ফ্রেজার। তিনি বলেন, খবরের কাগজে আপনারা যে শিরোনাম দেখে থাকেন এটা কেবলমাত্র তার প্রতিক্রিয়া নয়। সমস্যাপূর্ণ আচরণ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়ায় এর অর্থ, যাতে করে লোকজন নিরাপদ বোধ করেন।
ফ্রেজার বলেন, এই পরিকল্পনা নিয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করবে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে কোনো পরামর্শ থাকলে তা গ্রহণ করতে তারা উন্মুক্ত।
This article was written by Rezaul Haque as part of the LJI
