ফ্লোটিলায় আটক তিন কানাডিয়ানকে মুক্তি

পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ইসরায়েল উপকলে তিন কানাডিয়ানের আটকের বিষয়য়ে কানাডা অবগত আছে

ভুমধ্যসাগরের মধ্য দিয়ে গাজা ভুখন্ডে প্রবেশের চেষ্টার সময় আটক তিন কানাডিয়ানকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। অটোয়ার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইসরায়েল উপক‚লে তিন কানাডিয়ানের আটকের বিষয়য়ে কানাডা অবগত আছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা কনস্যুলার সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে এবং আটক তিনজনই মুক্তি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।

- Advertisement -

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, কানাডা তাদের দুইজন নাগরিকের আটক হওয়ার বিষয়য়ে অবগত রয়েছে এবং ইসরায়েলের প্রতি তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার কর্মীদের বহনকারী বেশ কিছু নৌযান আটক করেছে ইসরায়েল। এই মানবাধিকার কর্মীদের মধ্যে গ্রেটা থুনবার্গও রয়েছেন। তারা ত্রাণ সরবরাহের জন্য ফিলিস্তিনি ভুখন্ডে প্রবেশের চেষ্টা করেন।

কানাডিয়ান্স ফর জাস্টিস অ্যান্ড পিচ ইন মিডল ইস্ট বলেছে, আরও ছয় কানাডিয়ান সপ্তাহের মাঝামাঝি সময়ে এই অঞ্চলে পৌঁছাবেন।

- Advertisement -

Read More

Recent