প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আর্থিক সহায়তা কর্মসূচি

Table: CPP average & maximum benefits 2026 with monthly and max payment amounts for various pension types (Canada Pension Plan)
কানাডায় বসবাসকারী প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আর্থিক সহায়তা কর্মসূচি কানাডা পেনশন প্ল্যান সিপিপি এবং ওল্ড এজ সিকিউরিটি ওএএস

কানাডায় বসবাসকারী প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আর্থিক সহায়তা কর্মসূচি কানাডা পেনশন প্ল্যান (সিপিপি) এবং ওল্ড এজ সিকিউরিটি (ওএএস)। ২০২৬ সালের জন্য এই দুই কর্মসূচির পেমেন্ট সময়সূচি ও পরিমাণ ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে, যা নিয়ে আগ্রহ ও প্রত্যাশা রয়েছে লাখো মানুষের মধ্যে।

মার্চ থেকে শুরু করে বছরের বিভিন্ন সময়ে মোট নয়টি নির্দিষ্ট তারিখে সিপিপি ও ওএএস পেমেন্ট প্রদান করা হবে। আসন্ন পেমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য তারিখগুলো হলো ২৭ মার্চ, ২৮ এপ্রিল, ২৭ জুন, ২৯ জুলাই, ২৭ আগস্ট, ২৫ সেপ্টেম্বর, ২৮ অক্টোবর, ২৬ নভেম্বর এবং ২২ ডিসেম্বর। যারা ইতোমধ্যে এই কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত দিনেই অর্থ পৌঁছে যাবে।

- Advertisement -

সিপিপি মূলত কর্মজীবনে অবদান রাখা ব্যক্তিদের জন্য একটি অবসরকালীন পেনশন সুবিধা। ২০২৬ সালের হিসেবে, ৬৫ বছর বা তার বেশি বয়সী যোগ্য ব্যক্তিরা প্রতি মাসে সর্বোচ্চ ১,৪৩৩ ডলার পর্যন্ত পেতে পারেন। তবে এই পরিমাণ নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর: কোন বয়সে পেনশন গ্রহণ শুরু করেছেন, মোট কত বছর ও কত পরিমাণ অবদান রেখেছেন এবং কর্মজীবনে গড় আয় কত ছিল।

সিপিপি পাওয়ার জন্য ন্যূনতম বয়স ৬০ বছর হলেও, ৬৫ বছরকে আদর্শ সময় ধরা হয়। কেউ যদি ৬০ বছরেই পেনশন শুরু করেন, তাহলে মাসিক পরিমাণ কম হবে। বিপরীতে, ৭০ বছর পর্যন্ত অপেক্ষা করলে সর্বোচ্চ পরিমাণ পাওয়া যায়।

অনেকেই মনে করেন সিপিপি স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায়, কিন্তু বাস্তবে তা নয়। যোগ্যতা যাচাই করে আবেদন করতে হয় এবং আবেদন করার আগে কখন থেকে পেনশন নিতে চান, সেটিও নির্ধারণ করতে হয়। ওল্ড এজ সিকিউরিটি (ওএএস) হলো কানাডা সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সহায়তা, যা সাধারণত ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য।

৬৫ থেকে ৭৪ বছর বয়সী এবং বার্ষিক আয় ১,৪৮,৪৫১ ডলারের কম হলে, সর্বোচ্চ মাসিক ৭০৭.৬৭ ডলার পাওয়া যাবে এবং ৭৫ বছর বা তার বেশি বয়সী এবং আয় ১,৫৪,১৯৬ ডলারের কম হলে, মাসে সর্বোচ্চ ৮৯৯.৬৭ ডলার পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া, এপ্রিল থেকে জুন প্রান্তিকে ওএএস বেনিফিটে ০.১% বৃদ্ধি নিশ্চিত করেছে সরকার, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সামান্য হলেও স্বস্তি এনে দেবে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপে বিশেষ করে জ্বালানি মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্ধারিত সময়সূচি ও নিয়মিত অর্থপ্রদান প্রবীণদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু এই পেনশন নির্ভর না করে ব্যক্তিগত সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

২০২৬ সালের সিপিপি ও ওএএস পেমেন্ট কাঠামো প্রবীণ নাগরিকদের জন্য একটি স্থিতিশীল আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত একটি সুসংগঠিত উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।

রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ

- Advertisement -

Read More

Recent