
এসএসসি পরীক্ষার রেজাল্ট
দিয়েছে গতকাল
তোমরা যারা পাশ করেছো
আনন্দে বেসামাল!
যে মেয়েটা ফেল করেছে
কেঁদে ভাসালো গাল,
যে ছেলেটা ফেল করেছে
ভেবেছো তার কী হাল?
আনন্দের দিনে ভুলো না
সহপাঠীর নাও খোঁজ
ওরা ছিল তোমার সাথে
ইশকুলে যেত রোজ।
পরীক্ষাতে পাশ ফেল থাকে
এটাই কিন্ত শেষ নয়
ভালভাবে পড়লে আবার
পাশ করবে সে নিশ্চয়।
বোঝাও তাকে জীবন বড়,
দাঁড়াও আবার ঘুরে
পারবে তুমি সফল হতে
নাম হবে দেশজুড়ে।
১৩.০৫.২০২৪
মেজোনভ
- Advertisement -
