
জীবন তো একটা বহমান নদীর মতো। নদীর স্রোত যেমন পিছনে তাকায় না তেমন আমিও – বৃষ্টি বিলাসী
বেশ কিছু দিন থেকে থেকেই ট্রেনের মধ্যে সবুজ শাড়িতে সাদিয়ার কোলে বাচ্চার ছবিটা খুব চোখে পড়েছিলো। মূলত মায়াবী দৃশ্যের মাতৃত্বের ছবিগুলো ছিলো এই নাটককে দেখতে আকৃষ্ট করার মূল উপলক্ষ নাটকের গল্পটা নাটরের রেল স্টেশনকে নিয়ে। যেখানে একটা মিষ্টি প্রেমের গল্প আছে আবার আছে সন্তান হেরে যাওয়া ইগোর কাছে অসহায়ত্ব বরণের গল্প।
সেলিম রেজার নির্মাণ সত্যি চমৎকার। কত সহজ গল্পে নির্মাণের গভীরতা সংলাপের নাটকটিকে আকর্ষণীয় করে তুলেছে। সাদিয়া আয়মানের সাবলীল সংলাপের উপস্থাপন নাটকটিতে পরিপূর্ণ গল্পে রুপান্তর দিয়েছে।
একজন দায়িত্বশীল মায়ের ভূমিকায় অতুলনীয়।
বৃষ্টি বিলাসীর জীবনে বৃষ্টি হয়ে ধরা দেয় ভালোবাসা। যেখানে পাওয়া আক্ষেপ টা-ই বেশি। ইরফান সাজ্জাদ সহজ পরিপাটি ভাবে নিজেকে উপস্থাপন করেছেন। ভালোবাসার গল্পে একজন দায়িত্বশীল স্বামী ও প্রেমিক। জুটি হিসেবে তাদের সবচেয়ে ইতিবাচক দিক সংলাপের গভীরতা। যত্নশীল নির্মাণ আর দুজনের চমৎকার অভিনয়ে উঠে এসেছে পরিপূর্ণ প্রেমের গল্প।
শেষটা হয়েছে সুন্দর। ট্রেনের দৃশ্য, বৃষ্টির দৃশ্য উপভোগ্য ছিলো।
নাটক : শেষ প্রহরে তুমি
পরিচালনা : সেলিম রেজা

