
আজকে এসো মনের রঙে রাঙিয়ে তুলি ক্ষণ
ভালবাসায় জড়িয়ে রাখি যতো আপনজন।
আঁধার ঠেলে মুক্ত আলোয় জীবনটাকে মাখি
দূরে যাওয়া বন্ধু সবে মন বাড়িয়ে ডাকি।
মিথ্যে দ্বিধা অহমিকা দূর করে আজ সবে
মেতে উঠি প্রাণে প্রাণে বৈশাখী উৎসবে।
আজকে এসো খোলস ছেড়ে মুখোশ ফেলে দূরে
মন-গহিনের ‘আমি’-টাকে জাগাই নতুন সুরে।
আজকে এসো প্রাণ গভীরে জ্যোৎস্না আলো মাখি
শুভ্র আলোর জলরঙে আজ এই পৃথিবী আঁকি।
আজকে এসো দ্বন্দ্ব ভুলে একপথে সব চলি-
নিত্য রচি বেঁচে থাকার শুদ্ধ পদাবলী।
- Advertisement -
