
বহু দিন পর ব্রাজিলের ক্রাইম সিরিজ দেখলাম। ব্রাজিলে ক্রাইম সিরিজগুলো দেখার মতন। এসব দেশে বাস্তবেও ভালোই ক্রাইম হয়। সিরিজটি দূর্দান্ত অ্যাকশন ও থ্রিলিং এ ভরপুর আর বোরিংলেস ড্রামা। সিরিজের মূল বিষয় হচ্ছে ডিএনএ। এই ডিএনএ স্যাম্পল দিয়েই ধুরন্ধর অপরাধীদের ধরার চেষ্টা করা হয়। ব্রাজিল ও প্যারাগুয়ে সীমান্তে বহু দিন ধরে চোরাচালান হয়ে থাকে। শুধুই তাই নয় বিভিন্ন শহরে দিনে দুপুরে রাতে চলে ব্যাংক ও ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা লুট ও ডাকাতি, সেই সাথে জিম্মি করা হয় অনেক সাধারণ জনগণকে।
#tvshow #tvseries #Crime #drama #brazil #Netflix #latinoamerica
এরা ভয়ংকর সন্ত্রাসী গ্রুপ। শুধুই ভয়ংকর নয় এরা দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী যারা পুলিশকেও পাত্তা দেয় না। আর্মিদের মতন এদের এক একটা কার্যক্রম। ব্রাজিলের ডিটেকটিভ গ্রুপ চিন্তিত। কিভাবে এদের প্রতিরোধ করা যায় সেই প্ল্যান করা হচ্ছে। ডিটেকটিভ মিসেস সিউয়েলেন ও মি.বেনিকো টিম আপ করে ডাকাতি সহ হত্যার তদন্তে নেমেছেন। লড়াই করতে হবে অস্ত্র দিয়ে ও মাথা দিয়ে। বুদ্ধি দিয়েই বেশি লড়াই করা প্রয়োজন। অস্ত্র দিয়ে এদের খতম বা এরেস্ট করা সব সময় পসিবল না।
তদন্ত করছে ফেডারেল পুলিশ অফ ব্রাজিল আর প্যারাগুয়ের পুলিশ। শক্তিশালী এই সন্ত্রাসী গ্রুপকে ধরার জন্য ডিএনএ সিস্টেম ব্যাবহার করা হচ্ছে। যেখানে ডাকাতি বা লুট গিয়েছে বা খুন হয়েছে সেখানে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। সেই ডিএনএ এর সাথে সন্দেহভাজনদের ডিএনএ মিলিয়ে যাচাই করা হচ্ছে প্রকৃত অপরাধীদের। ব্যাপারটা মোটেও সহজ না। এই ডিএনএ এর উপর নির্ভর করছে করা সত্যিকারের অপরাধী।
সিরিজে ডিএনএ কলেকশন করা গুলো দুর্দান্ত ছিলো। বেশ ঝুঁকিও ছিলো। সেই রকম থ্রীল। লোকেশন ছিলো ব্রাজিল ও প্যারাগুয়ে। সাউন্ড সিস্টেম ,মিউজিক ও গল্প ভালো ছিলো। প্রতি পর্বেই ফায়ারিং টাইপ অ্যাকশন ছিলো।
সিরিজটা হচ্ছে ড্রামা ক্রাইম থ্রিলার। তিন মিশ্রণ আছে। সিরিজে তদন্ত কার্যক্রমের উপর বেশি ফোকাসে আনা হয়েছে। অফিসের কিছু বসদের জন্যই কিছু অফিসাররা পিছিয়ে যায় সেটাই গুরুত্ব পেয়েছে।
মিঃ রোটেলা একজন দূর্ধর্ষ ডাকাত। মেশিন গান চালানো ওস্তাদ। চোখের পলকে সব ঝাঁঝরা করে দেয়।এই বান্দাকেও খোজা হচ্ছে।
তবে সিরিজে বস ক্রিমিনাল হচ্ছে মি সৌলেস যিনি মোস্ট ওয়ান্টেড টপ ক্রিমিনাল। ধুরন্ধর ও সাহসী। তিনি বড় ভাইও বটে। তাকে ধরাও খুব কঠিন কিন্তু ধরা তো চাই কিন্তু কিভাবে?? যদিও চোখের পলকে ঢোকা দিয়ে পালিয়ে যেতে ওস্তাদ।
সৌলেস ও পুরো গ্যাং আরও কিছু টপ মাফিয়া নিয়ে মাস্টারপ্ল্যান করছে। তাদের প্ল্যানিং দেখলে মনে হবে কোন ডিএফেন্স ফোর্স প্ল্যানিং করছে এতটাই স্মার্ট প্ল্যানিং। কিন্তু তাদের প্রতিহত করবে কিভাবে?
এদিকে ব্যাংক ডাকাতি ও সীমান্তে চোরাচালান চলছে।চলছে ডিএনএ নিয়ে গবেষণা। অফিসে বস ও কর্মচারীদের মধ্যে মান অভিমান চলছে। তবে এখন তো মাথা ঠান্ডা করার সময়।।
টান টান উত্তেজনা। বড় ধরনের যুদ্ধ হতে যাচ্ছে। মূল টার্গেট সৌলেস। প্যারাগুয়ের পুলিশ ও ব্রাজিলের ডিটেক্টিভরা কি পারবে এই দুর্ধর্ষ ক্রিমিনালদের শায়েস্তা করতে???
দেখে নিন ব্রাজিলের দূর্দান্ত ক্রাইম ক্রিমিনাল বেসড সিরিজ।।
টপ ক্রিমিনাল বস সৌলেস কে আমার বেশি ভালো লেগেছে।।
টরন্টো, কানাডা
