
টেলিকম কোম্পানি কুডোকে বিজ্ঞাপন হিসেবে নিয়ন রঙে ১০০ বছরের পুরোনো বাড়িগুলো পেইন্ট করার অনুমতি দিয়ে এসব বাড়ির মালিকরা আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে সিটি অব মন্ট্রিয়ল। টরন্টোভিত্তিক একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ভিক্টোরিয়ান ধরনের ডুপ্লেক্স বাড়িগুলোকে কুডোকে তার পছন্দমতো লাইম গ্রিন, বেগুনি, টিল ও কমলা সহযোগে উষ্ণ গোলাপী রঙে পেইন্টিংয়ের মাধ্যমে রুপান্তরিত করে ফেলেছে।
বাড়ির সম্মুখভাবের সাইনে লেখা আছে, এই ছাদের তলে আনন্দ বিরাজ করছে। যদিও কুডো ইন্টারনেট বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছিল না।
এই প্রচারাণার অনুমোদন দেওয়া হয়নি এবং এটা সিটির বাইলর লঙ্ঘন। নগর পরিকল্পনার বিধিমালা অধিকাংশ ভবনের বাইরে সামনের দিকের ইটে পেইন্টিং করা নিষিদ্ধ। ঐতিহ্যবাহী ভবন বদলে ফেলাও বিধিমালায় পুরোপুরি নিষিদ্ধ।
শ্যারন বলেন, সিটি কর্তৃপক্ষ বাড়িতে পরিদর্শকদের পাঠাবে। সেই সাথে বাড়ির মালিক বরাবর আইন লঙ্ঘনের নোটিশও পাঠানো হবে।
প্রচারণাটির নেতৃত্ব দিচ্ছে টরন্টোভিত্তিক প্রতিষ্ঠান ক্যাম্প জেফারসন এবং তাদের উদ্দেশ্য কমিউনিটিকে একটি আনন্দায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা দেওয়া।
ক্যাম্প জেফারসন জানায়, আমাদের মূল পরিকল্পনা অনুযায়ী, ৮ জুলাই আমরা বাড়িটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনব। এবং আমরা সিটি অব মন্ট্রিয়লের আইন ও বিধিমালা পরিপালনে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।
একটি রিয়েল এস্টেট লিস্টিংয়ে বাড়িটিকে ভিক্টোরিয়ান-স্টাইল ডুপ্লেক্স হিসেবে উল্লেখ করা হয়েছে। রূপান্তরের আগে নেওয়া বাড়িটির সম্মুখভাগের একটি ছবিতে ফ্যাকাশে সবুজ রঙের পেইন্ট করতে দেখা গেছে। রিয়েলটরডটসিএর বিজ্ঞাপনে বাড়িটি নির্মাণের সময় উল্লেখ করা হয়েছে ১৮৭০ সাল। যদিও মিউনিসিপাল মূল্যায়ণে এটি ১৯১০ সালে নির্মিত বলে উল্লেখ করা হয়েছে। বাড়িটির রূপান্তরে সমস্যা দেখছে হেরিটেজ মন্ট্রিয়লও।
This article was written by Rezaul Haque as part of the LJI
