
অনলাইন স্ট্রিমিং অ্যাক্টের আওতায় স্থানীয় খবরের পাশাপাশি কানাডার সম্প্রচার খাতকে অর্থ পরিশোধের নির্দেশিকা দিয়েছে। একে চ্যালেঞ্জ জানিয়েছে নেটফ্লিক্স ও ডিজনির মতো বৈশ্বিক স্ট্রিমিং সেবাসমূহ।
হাইয়ু, সনির ক্রাঞ্চিরোল, প্যারামাউন্ট প্লাস এবং প্লুটো টিভির প্রতিনিধিত্বকারী প্ল্যাটফরমগুলো নতুন এই নিয়মের বিরুদ্ধে ফেডারেল আদালতে দুটি আইনি চ্যালেঞ্জ দাখিল করেছে।
কানাডিয়ান রেডিও-টেলিভিশন অ্যান্ড টেলিকমিউনিকেশন্স কমিশন গত জুনে জানায়, বিদেশি সিট্রমারদের তাদের বার্ষিক কানাডিয়ার রাজস্বের ৫ শতাংশ কানাডিয়ান আধেয় তৈরি করতে পরিশোধ করতে হবে। এর মধ্যে রয়েছে লোকাল টেলিভিশন ও রেডিওর খবর এবং আদিবাসী ও ফ্রেঞ্চ ভাষার আধেয়।
সিআরটিসি বলেছে, কানাডিয়ান ব্রডকাস্টারদের সঙ্গে সংযুক্ত নয় এবং কানাডা থেকে কমপক্ষে আড়াই কোটি ডলার রাজস্ব আয় করে এমন কোম্পানিকে এই তহবিলে অর্থ দিতে হবে। এই তহবিল থেকে প্রতি বছর ব্যবস্থাটিতে ২০ কোটি ডলার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
সিআরটিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু আপিল এবং বিচার বিভাগীয় পর্যালোচনা চাইছে। তাদের যুক্তি হচ্ছে, কানাডিয়ান খবর তৈরিতে সহায়তা করতে বিদেশি কোম্পানিকে বাধ্য করার সংবিধিবদ্ধ কোনো কর্তৃত্ব নিয়ন্ত্রক সংস্থার নেই। তাই এখানে আইন ও কর্তৃত্বের ভুল হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন আরও বলেছে, বাধ্যতামূলক অর্থ সহায়তার বিরুদ্ধে তাদের তিন সদস্য অ্যামাজন, অ্যাপল ও স্পোটিফাই আইনি চ্যালেঞ্জ দাখিল করেছে। সিআরটিসির এই সিদ্ধান্তকে পশ্চাৎপদ এবং টেকসই নয় বলেও উল্লেখ করেছে তারা।
This article was written by Rezaul Haque as part of the LJI
