টরন্টোতে জুনে বাড়ি বিক্রি কমেছে ১৬.৪%

বোর্ড বলেছে চলতি বছরের জুনে হাতবদল হয়েছে ৬ হাজার ২১৩টি বাড়ি গত বছরের জুনে যেখানে হাতবদল হয়েছিল ৭ হাজার ৪২৯টি বাড়ি

চলতি বছরের জুনে বাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ড (টিআরআরইবি)। ব্যাংক অব কানাডার সুদের হার কর্তনের উচ্চ সম্ভাবনার মধ্যেও সম্ভাব্য ক্রেতাদের অনেকেই আবাসন বাজারের বাইরে রয়েছেন।

বোর্ড বলেছে, চলতি বছরের জুনে হাতবদল হয়েছে ৬ হাজার ২১৩টি বাড়ি। গত বছরের জুনে যেখানে হাতবদল হয়েছিল ৭ হাজার ৪২৯টি বাড়ি।

- Advertisement -

মাসটিতে গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) বাড়ির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কমে কমে দাঁড়িয়েছে ১১ লাখ ৬২ হাজার ১৬৭ ডলার।

জুনে নতুন লিস্টিং আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৬৪টি।

টিআরআরইবির প্রেসিডেন্ট জেনিফার পিয়ারস বলেন, গত মাসে কেন্দ্রীয় ব্যাংকের ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কর্তন আবাসন বাজারে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। কিন্তু জুনের বিক্রয় উপাত্ত বলছে, বাজারে প্রবেশের আগে অধিকাংশ বাড়ি ক্রেতা একাধিক সুদের হার কর্তনের অপেক্ষা করছেন।

টিআরআরইবির জন্য করা ইপসসের জরিপ বলছে, বাড়ি বিক্রি অর্থপূর্ণ বৃদ্ধির জন্য সামগ্রীক সুদের হার কর্তন কমপক্ষে ১০০ বেসিস পয়েন্ট হতে হবে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent