এখন থেকে বাড়িতেই কফি কাপ পুনঃপ্রক্রিয়াজাত করা যাবে

টরন্টোর বাসিন্দারা এখন তেকে বাড়িতেই কফি কাপ পুনঃপ্রক্রিয়াজাত করতে পারবেন

টরন্টোর বাসিন্দারা এখন তেকে বাড়িতেই কফি কাপ পুনঃপ্রক্রিয়াজাত করতে পারবেন। প্লাস্টিকের এই সামগ্রীটি ব্লু বিনে না ফেলতে কয়েক বছর যাবৎ বলার পর এই সিদ্ধান্ত এল।

২০২৬ সাল নাগাদ অন্টারিওজুড়ে কাগজ ও প্লাস্টিকের কাপ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণের প্রদেশজুড়ে পরিকল্পনার অংশ হিসেবে নতুন একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। সড়কে স্থাপিত ব্লু বিন এই পাইলট প্রকল্পের অংশ নয় এবং সিটি কর্তৃপক্ষ বাসিন্দাদেরকে তাদের কাপ পুনঃপ্রক্রিয়াজাতকরণের আহ্বান জানাচ্ছে, যাতে করে দ্বিধা কমে আসে।

- Advertisement -

কফি কাপ পুনঃপ্রক্রিয়াজাতকরণের আগে সেটি খালি করা, পরিস্কার করা, এর ঢাকনা ও স্লিভ থেকে আলাদা করা প্রয়োজন। এগুলোও পুনঃপ্রক্রিয়াজত করা যেতে পারে।

আমাদের লক্ষ্য হচ্ছে এই সামগ্রী সংগ্রহ করা, কতটা আমরা ফেরত পাচ্ছি সেটা দেখা এবং এরপর এটা বোঝা যে, আমরা যাতে এগুলোর পুনঃপ্রক্রিয়াজাতকরণ অব্যাহত রাখতে পারি সেজন্য যথেষ্ট সক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখা। কারণ, অন্টারিওজুড়ে ২০২৬ সাল নাগাদ আমরা এটা সম্প্রসারণ করতে যাচ্ছি।

চূড়ান্ত বিচারে আমাদের উদ্দেশ্য হচ্ছে করদাতাদের তহবিলে পুনঃপ্রক্রিয়াজত ব্যবস্থার রূপান্তর, যাতে টিম হর্টন্স ও স্টারবাকসের মতো ব্র্যান্ডগুলোর ওপর পুনঃপ্রকিয়াজাতকরণের ব্যয়ের জন্য আর্থিক দায়িত্ব অর্পণ করা যায়। কারণ, তারাই এসব সামগ্রী বাজার ব্যবস্থায় সরবরাহ করেছে।

কত সংখ্যক কনটেইনার পুনঃপ্রক্রিয়াজাত করা হয়েছে এবং উত্তর আমেরিকাজুড়ে ৪০টি পেপার মিলে পাঠানো হয়েছে পরবর্তী ১৮ মাসে তা মূল্যায়ন করে দেখবেন ল্যাঙ্গডন এবং তার দল। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে পুনঃপ্রক্রিয়াজাত সামগ্রী উৎপাদকদের কাছে ফেরত পাঠানো, যাতে করে তারা এগুলো নতুন পণ্যে এবং প্যাকেজিংয়ে ব্যবহার করতে পারে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent