চাইল্ড বেনিফিটের বাড়তি অর্থ পেলেন বাবা-মায়েরা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে বাবা মায়েদের খাপ খাইয়ে নিতে সহায়তার অংশ হিসেবে বেনিফিটের পরিমাণ বাড়ানো হয়েছে

কিছু কানাডিয়ান বাবা-মায়েরা আরও কিছু অর্থ পেলেন। ফেডারেল সরকার কানাডা চাইল্ড বেনিফিটের (সিসিবি) অর্থের পরিমাণ বৃদ্ধি করায় বাড়তি এই অর্থ তাদের পকেটে গেল।

ফ্যামিলিজ, চিলড্রেন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রী জেনা সাডস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে বাবা-মায়েদের খাপ খাইয়ে নিতে সহায়তার অংশ হিসেবে বেনিফিটের পরিমাণ বাড়ানো হয়েছে।

- Advertisement -

২০২৪-২৫ সুবিধা বছরে পরিবারগুলো ছয় বছরের কম বয়সী শিশুপ্রতি পরিবারগুলো পাচ্ছে ৭ হাজার ৭৮৭ ডলার। শিশুর বয়স ৬ থেকে ১৭ বছর হলে শিশুপ্রতি পরিবারগুলো পাচ্ছে ৬ হাজার ৫৭০ ডলার। এর অর্থ হচ্ছে বাবা-মায়েরা গত বছরের চেয়ে বেশি পাচ্ছেন ৩৫০ ডলার। অর্থাৎ, গত বছরের চেয়ে এ বছর তারা বেশি পাচ্ছেন ৪ দশমিক ৭ শতাংশ।

সাডস বলেন, সন্তান লালন-পালনের ব্যয় বৃদ্ধির সঙ্গে বাবা-মায়েদের মানিয়ে নিতে এবং তাদের সন্তানদের জীবনের ভালো একটি শুরু উপহার দিতে সহায়তার অংশ হিসেবে করমুক্ত এই সুবিধার পরিমাণ আবারও বাড়ানো হচ্ছে। কানাডিয়ানদের জন্য যা প্রয়োজন তা দেওয়া আমরা অব্যাহত রাখব।

সিসিবি প্রথম চালু করা হয় ২০১৬ সালের জুলাইয়ে এবং এটা হচ্ছে করমুক্ত মাসিক আর্থিক সুবিধা, যা বাড়িতে সন্তান থাকা নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলোকে ১৮ বছরের কম বয়সী শিশুদের লালন-পালনে সহায়তার জন্য দেওয়া হয়ে থাকে। এই সুবিধার আওতায় অর্থ পরিশোধ বেশ কিছু বিষয়ের মাধ্যমে নির্ধারিত হয়। একজনের দায়িত্বে শিশুর সংখ্যা কতজন, তাদের বয়স, বৈবাহিক অবস্থা এবং আগের বছরের তুলনায় আলোচ্য বছরে নিট আয়ের পরিমাণ কত সেসব।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent