এয়ারবাস এ২২০ তৈরিতে আরও ৪১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে কুইবেক

কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু

এয়ারবাস এ২২০ কমার্শিয়াল জেট প্রোগ্রামে আরও ৪১ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করছে কুইবেক সরকার। আগে এটি সি সিরিজ নামে পরিচিত ছিল। কুইবেকের মিরাবেলে এয়ারবাসের সংযোজন কারখানায় এই ঘোষণা দেন কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু।

তিনি বলেন, এয়ারবাস এই কর্মসূচিতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করছে। এবং তারা এই নিশ্চয়তা দিয়েছে যে, উড়োজাহাজ নির্মাণের সময় যে কর্মসংস্থান সৃষ্টি হবে তার দুই-তৃতীয়াংশ থাকবে কুইবেকে।

- Advertisement -

এই বিনিয়োগের ফলে কর্মসূচিটিতে কুইবেকের হিস্যা দাঁড়াবে ২৫ শতাংশ। সেই সঙ্গে এর ফলে এই কর্মসূচি থেকে সরকারের বেরিয়ে যাওয়ার সময় হবে ২০৩০ সালের পরিবর্তে ২০৩৫ সাল। এর আগের সরকার ২০২২ সালে কর্মসূচিটিতে ৩৮ কোটি ডলার বিনিয়োগ করে। এয়ারবাস ১১০ কোটি ডলার বিনিয়োগের পর সরকার এই বিনিয়োগ করে।

কুইবেক সরকার ২০১৫ সালে বোম্বার্ডিয়ারের সি সিরিজ প্রোগ্রামে ১৩০ কোটি ডলার জোগান দেয়। এরপর ২০১৮ সালে এটি কিনে নেয় এয়ারবাস।

এ২২০ জেট আলবার্টার মিরাবেল এবং মোবাইলে সংযোজন করা হয়। এয়ারবাস বলেছে, ২০২৬ সাল নাগাদ কর্মসূচিটি লাভজনক পর্যায়ে আসবে বলে তারা আশা করছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent