
সাইক্লিংয়ের ব্যাপারে সোচ্চার ব্যক্তিরা টরন্টোর রাস্তায় নিরাপত্তা উন্নত করার দাবি জানিয়েছেন। ডাম্প ট্রাকের ধাক্কায় ২৪ বছর বয়সী এক সাইক্লিস্ট নিহত হওয়ার পর এই আহ্বান জানালেন তারা। এ নিয়ে এ বছর পাঁচজন সাইক্লিস্ট নিহত হলেন। এ সংখ্যা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিহত মোট সাইক্লিস্টের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
মৃত্যুর এই সংখ্যা সংকটের কথা বলে দিচ্ছে। এ কারণে কারো প্রাণ চলে যাওয়া উচিত নয়। আমাদের বাইকার যে নিরাপদ সেটা নিশ্চিত করার এটা সময়।
২৮ জুলাই একজন নারী সাইক্লিস্ট টরন্টোর ইয়র্কভি এলাকায় সাইকেল চালাচ্ছিলেন। এ সময় একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, তদন্তের অংশ হিসেবে পাশেই সড়কের ওপর একটি কনস্ট্রাকশন বিন এই দুর্ঘটনার কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সামনের কোনো প্রতিবন্ধতা এড়াতে সাইক্লিস্ট বাইক লেন ছেড়ে যেতে চেয়েছিলেন বলেই মনে হচ্ছে। প্রায় সময়ই টরন্টোর সাইক্লিস্টরা এমনটা করতে বাধ্য হন। যদিও সাইক্লিং নেটওয়ার্ক আধুনিক করতে লক্ষণীয় উন্নতি করেছে সিটি। তবে আরও অনেক কিছু করার বাকি আছে।
আমরা যদি বাইকওয়েকে অগ্রাধিকার না দেই এবং একে প্রতিবন্ধকতামুক্ত ও প্রবেশযোগ্য না রাখি তাহলে পুরো নেটওয়ার্কের কার্যকারিতা নষ্ট হবে। একই সঙ্গে এটা জনগণের জীবন ঝুঁকিতে ফেলে দেবে।
সিটি অব টরন্টো এক ঘোষণায় বলেছে, অবৈধ পার্কিং বন্ধে জরিমানার পরিমাণ বাড়াচ্ছে তারা। বাইসাইকেলের পথে নিষিদ্ধ যানবাহন পার্কিং করলে তার জন্য জরিমানা ৬০ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার করা হচ্ছে। টরন্টো কমিউনিটি বাইকওয়েজ কোয়ালিশনের একজন সমন্বয়কারী উদ্যোগটির প্রশংসা করলেও আইন প্রয়োগ হলেই কেবল জরিমানা কাজে আসবে বলে জানান।
This article was written by Rezaul Haque as part of the LJI
