
রেকর্ড উচ্চ অভিবাসন কোটা নিয়ে কানাডিয়ানরা আরও বেশি বিভক্ত বলে নতুন এক ফেডারেল উপাত্তে উঠে এসেছে। আবাসনের সংকট এবং বিদেশিরা কানাডাকে এমন দিকে বদলে দিচ্ছে যা তারা না চাওয়া উদ্বেগ থেকেই এই বিভক্তি।
ব্ল্যাকলক’স রিপোর্টারের তথ্য অনুযায়ী, অর্ধেকের বেশি অর্থাৎ ৫১ শতাংশ মনে করেন, কানাডিয়ান সমাজে মিশে যেতে অভিবাসীদের আরও বেশি কিছু করতে হবে। অভিবাসন বিভাগের নিজস্ব গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, শ্রমিক ঘাটতি পূরণে দক্ষ অভিবাসীর পরিবর্তে বেকার কানাডিয়ানদের সহায়তার দিকে মনোযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছেন ৪৬ শতাংশ কানাডিয়ান।
অভিবাসনের সামাজিক প্রভাব নিয়ে অস্বস্তির বিষয়েও প্রশ্ন তুলেছেন কানাডিয়ানরা। প্রায় এক-চতুর্থাংশ বা ২৭ শতাংশ কানাডিয়ান এ ব্যাপারে একমত হয়েছেন যে, অভিবাসন কানাডাকে এমনভাবে বদলে দিচ্ছে যা তাদের পছন্দ নয়। ২০২৪ অ্যানুয়াল ট্র্যাকিং স্টাডি নামে এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
গবেষণাটি করার জন্য অভিভাসন বিভাগ ইপসসকে ২ লাখ ৯৫ হাজার ৪২৮ ডলার দিয়েছে। গবেষণায় তিন হাজার মানুষের কাছে প্রশ্ন করার পাশাপাশি ১৪টি ফোকাস গ্রুপ আলোচনা করা হয়।
ফেডারেল সরকারের বর্তমান ইমিগ্রেশন লেভেল প্ল্যানে ২০২৪ সালের কোটা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৫ হাজার। বিপুল সংখ্যক এই অভিবাসীকে সিটিগুলো কীভাবে সামলাবে তা তলিয়ে দেখেনি।
সবচেয়ে বেশি কোটা আলবার্টায় ৫২ শতাংশ। এরপর নোভা স্কশিয়ায় তা ৫১ শতাংশ, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ও অন্টারিওতে ৪৯ শতাংশ, সাস্কেচুয়ানে ৪৭ শতাংশ, ব্রিটিশ কলাম্বিয়া এবং নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডোরে ৪৬ শতাংশ, নিউ ব্রান্সউইকে ৪৩ শতাংশ, কুইবেকে ৩৮ শতাংশ এবং ম্যানিটোবায় ৩৭ শতাংশ।
অভিবাসন তাদের প্রদেশে নিট নেতিবাচক প্রভাব ফেলছে কিনা প্রশ্ন করা হলে ৪১ শতাংশ অন্টারিওবাসী হ্যা সূচক উত্তর দেন। অভিবাসন নেতিবাচক প্রভাব ফেলছে বলে উত্তর দেন প্রিন্স এডওয়ার্ডের এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ এবং আলবার্টার ২৭ শতাংশ বাসিন্দা।
This article was written by Rezaul Haque as part of the LJI
